News Flash

  • Home
  • খেলা
  • ‌Chess : জাতীয় অনূর্ধ্ব-‌১০ দাবা, মিশ্র ফলাফল ত্রিপুরার
Image

‌Chess : জাতীয় অনূর্ধ্ব-‌১০ দাবা, মিশ্র ফলাফল ত্রিপুরার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ মে।। মিশ্র ফলাফল করলো ত্রিপুরা। জাতীয় অনূর্ধ্ব-‌১০ দাবা প্রতিযোগিতায়। জম্মুতে রবিবার শেষ হয় আসর। তাতে বালক  বিভাগে গুজরাটের ভিভান  বিশাল শাহ ১১ রাউন্ডে ৯ পয়েন্ট পেয়ে এবং বালিকা বিভাগে কর্ণাটকের ছার্বি এ সাড়ে ১০ পয়েন্ট পেয়ে ভারত সেরার সম্মান পেয়েছে। বালক বিভাগে রাজ্যের দাবাড়ুদের মধ্যে সাড়ে ৫ পয়েন্ট পেয়ে মেহেকদ্বীপ গোপ ৭২ তম,শাক্য সিংহ মোদক ৭৯ তম, সাড়ে ৪ পয়েন্ট পেয়ে রুদ্রনীল দেবনাথ ১১০ তম এবং ৪ পয়েন্ট পেয়ে প্পরাঞ্জল দেবনাথ ১২৩ তম স্থান পেয়েছে। মোট ১৫০ জন দাবাড়ু ওই বিভাগে অংশ নিয়েছিলো। বালিকা বিভাগে রাজ্যের দাবাড়ুদের মধ্যে আরাধ্যা দাস ৬ পয়েন্ট পেয়ে ৩৯ তম স্থান এবং ৩ পয়েন্ট পেয়ে স্বস্তিরূপা শীল ৮৫ তম স্থান পেয়েছে। বালিকা বিভাগে অংশ নিয়েছিলো মোট ৯০ জন দাবাড়ু। প্রসঙ্গত:‌ জাতীয় আসরে অংশ নেওয়া ৬ দাবাড়ুই মেট্রিক্স চেস আকাদেমিতে প্রশিক্ষণরত।

Releated Posts

আইসিসি নির্বাচনে বড় অঘটন, বোর্ডের আসন হারালেন ইমরান খাজা

এডিনবরা, ৮ জুলাই (আইএএনএস): আন্তর্জাতিক ক্রিকেট প্রশাসনে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-এর বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত অ্যাসোসিয়েট…

ByByNews Desk Jul 8, 2026

রাষ্ট্রপতি ভবনে ১৩৫তম ডুরান্ড কাপের ট্রফি উন্মোচন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে ১৩৫তম ডুরান্ড কাপ…

ByByNews Desk Jul 7, 2026

বর্ণবিদ্বেষী মন্তব্যে ক্ষুব্ধ এমবাপে, প্যারাগুয়ের সিনেটরের মন্তব্য থেকে দূরত্ব সরকারের

নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): ফিফা বিশ্বকাপের শেষ ষোলোয় ফ্রান্সের কাছে প্যারাগুয়ের হারের পর ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপেকে নিয়ে…

ByByNews Desk Jul 7, 2026

ভারত-ইংল্যান্ড ম্যাচের সম্প্রচারে ডিউরেক্সের বিজ্ঞাপন নিয়ে প্রশ্ন কীর্তি আজাদের, জবাব চাইলেন বিসিসিআই-এর কাছে

নয়াদিল্লি, ৫ জুলাই (আইএএনএস): ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টি-২০ ম্যাচের সরাসরি সম্প্রচারের সময় ডিউরেক্সের একটি প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত বিজ্ঞাপন দেখানো…

ByByNews Desk Jul 5, 2026
Scroll to Top