News Flash

  • Home
  • খেলা
  • Cricket : রাজ্য সিনিয়র ক্রিকেটের জন্য শান্তিরবাজার শিবিরে ২৫ ক্রিকেটার
Image

Cricket : রাজ্য সিনিয়র ক্রিকেটের জন্য শান্তিরবাজার শিবিরে ২৫ ক্রিকেটার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ মে।। রাজ্য সিনিয়র ক্রিকেটে অংশ নেওয়ার লক্ষ্যে ২৫ জন ক্রিকেটারকে শিবিরে ডাকলো মহকুমা ক্রিকেট সংস্থা। ৭ মে উদয়পুর মহকুমার বিরুদ্ধে প্রথম ম্যাচ  খেলবে শানইতরবাজার মহকুমা। ‘‌বি’ গ্রুপে রাখা হয়েছে শান্তিরবাজার মহকুমাকে। ওই গ্রুপে উদয়পুর সহ রয়েছে অমরপুর এবং সাব্রুম মহকুমা। ১০ মে সাব্রুম এবং ১৩ মে অমরপুরের বিরুদ্ধে খেলবে শান্তিরবাজার মহকুমা। ওই মহকুমার সবকটি ম্যাচ হবে উদয়পুরের জামজুরি মাঠে। গ্রুপ থেকে দুটি দল কোয়ার্টার ফাইনালে খেলার ছাড়পত্র অর্জন করবে।

এদিকে নির্বাচিত ক্রিকেটারদের নিয়ে আজ থেকে বাইখোড়া মাঠে শুরু হয়েছে চূড়ান্ত প্রস্তুতি। মহকুমা ক্রিকেট সংস্থার সচিব দীপক রায় ক্রিকেটারদের নাম ঘোষনা করেন।‌শান্তিরবাজার মহকুমার ক্রিকেটাররা হলেন:‌ সান্টু মজুমদার, রবি শঙ্কর মুড়াসিং, অপূর্ব বিশ্বাস, রাজদীপ দত্ত, এন বিশ্বনাথন দেওয়ান, কিষান মুড়াসিং, সুকান্ত রিয়াং, প্রসেনজিৎ বিশ্বাস, বিকাশ দেববর্মা, হিমালেশ সাংমা, অনন্ত মুড়াসিং, প্রদীপ দেববর্মা, ইভান চন্দ্র রিয়াং, রাহুল হুসেন, প্রশান্ত দেবনাথ, অভিজিৎ মিত্র, বিপ্লব দাস, বিভাষ বৈদ্য, গোবিন্দ মজুমদার, জনক রিয়াং, সৌরভ পাল, কৃষান পাল, সম্রাট মজুমদার, সন্দীপ মুড়াসিং এবং উমেশ রিয়াং। কোচ:‌ দেবব্রত চৌধুরি,ম্যানেজার:‌ কিশোর কুমার ভৌমিক এবং কো অর্ডিনেটর:‌ অজিৎ দেবনাথ।‌

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top