News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • Arrested: পাথারকা‌ন্দি‌তে ৩০ লক্ষা‌ধিক টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার দুই মাদক পাচারকারী‌কে জেলা কারাগারে পাঠালো করিমগঞ্জ আদাল‌ত
Image

Arrested: পাথারকা‌ন্দি‌তে ৩০ লক্ষা‌ধিক টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার দুই মাদক পাচারকারী‌কে জেলা কারাগারে পাঠালো করিমগঞ্জ আদাল‌ত

পাথারকা‌ন্দি (অসম), ২ মে (হি.স.) : তিরিশ লক্ষা‌ধিক টাকার নেশাজাতীয় ইয়াবা ট্যাব‌লেট সহ গ্রেফতার দুই মাদক পাচারকারীকে আজ সোমবার করিমগঞ্জের সি‌জেএম আদাল‌তে পেশ করেছিল পাথারকা‌ন্দি পু‌লিশ। শুনানি শেষে আদাল‌তের নি‌র্দেশে ধৃত‌ স্থানীয় দুই যুবক আব্দুল লেইস ও আব্দুল খয়েরকে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

জানা গে‌ছে, গতকাল এম‌জেড ০১ এল ৮০৬২ নম্ব‌রের এক‌টি মোটর বাইকে ইয়াবা ট্যাব‌লেট নি‌য়ে দুই পাচারকারী আসিমগঞ্জ থে‌কে ত্রিপুরায় যাচ্ছিল। কিন্তু এই খবর পাথারকা‌ন্দি পু‌লিশের কাছে আগাম চলে আসে। ফলে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাদের পিছু ধাওয়া ক‌রে অসম-ত্রিপুরা ৮ নম্বর জাতীয় সড়‌কের বাইপাস সংলগ্ন স্থা‌নে দুই বাইকারকে আটক ক‌রে পুলিশ। তা‌দের ছিল একটি ব্যাগ। ওই ব্যাগে তালাশি চালিয়ে উদ্ধার করা হয় দশ হাজার ইয়াবা ট্যাবলেট। উদ্ধারকৃত ট্যাবলেটগুলির বাজারমূল্য ৩০ লক্ষা‌ধিক টাকা হ‌বে ব‌লে জানিয়েছে পু‌লিশ। মাদক পাচারকারী আব্দুল লেইস ও আব্দুল খয়েরের বিরু‌দ্ধে এন‌ডি‌পিএস ধারায় মামলা রুজু ক‌রা হয়েছে।

Releated Posts

শিলচর পুরনিগমের প্রথম নির্বাচনের প্রস্তুতি শুরু, ওয়ার্ডভিত্তিক ভোটার তালিকা তৈরির সূচি প্রকাশ

গুয়াহাটি, ১২ জুন : অসম রাজ্য নির্বাচন কমিশন (এসইসি) শিলচর মিউনিসিপ্যাল কর্পোরেশনের (এসএমসি) প্রথম নির্বাচনের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

শিশুশ্রম নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ১২ জুন (আইএএনএস) : বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস উপলক্ষে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের সকল স্তরের…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

খগেন মহন্তের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য, ‘বিহুর রাজা’র অবদান স্মরণ করলেন অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ১২ জুন (আইএএনএস) : প্রখ্যাত অসমীয়া লোকসংগীত শিল্পী ও ‘বিহুর রাজা’ নামে খ্যাত খগেন মহন্তের মৃত্যুবার্ষিকীতে তাঁকে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

মেঘালয় সীমান্তের ‘নো-ম্যানস ল্যান্ডে’ আটকে বাংলাদেশি নাগরিক, বিএসএফ-বিজিবি অচলাবস্থা জারি

শিলং, ১১ জুন (আইএএনএস): ভারত-বাংলাদেশ সীমান্তে মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম গারো হিলস জেলায় ‘নো-ম্যানস ল্যান্ড’-এ আটকে রয়েছেন এক বাংলাদেশি হিন্দু…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top