News Flash

  • Home
  • দেশ
  • ব্যাগ থেকে উদ্ধার গ্রেনেড, শ্রীনগর বিমানবন্দরে আটক জওয়ান
Image

ব্যাগ থেকে উদ্ধার গ্রেনেড, শ্রীনগর বিমানবন্দরে আটক জওয়ান

শ্রীনগর, ২ মে (হি.স.) : হ্যান্ড গ্রেনেড নিয়ে বিমানে ওঠার আগে ধরা পড়ল এক জওয়ান। সোমবার শ্রীনগর বিমানবন্দরে চেক-ইন করার সময় ওই জওয়ানের ব্যাগ থেকে উদ্ধার হয় গ্রেনেডটি। এরপরই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হাতে তুলে দেয় বিমানবন্দর কর্তৃপক্ষ।

এদিন ইন্ডিগোর বিমানে দিল্লি হয়ে চেন্নাইয়ের বাড়ি ফেরার কথা ছিল ওই জওয়ানের। সকাল ৯টায় চলে আসেন শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দরে৷ রুটিন তল্লাশির সময় তাঁর ব্যাগে সন্দেহজনক কিছু ধরা পড়ে। ব্যাগটি খুলতেই উদ্ধার হয় একটি শক্তিশালী হ্যান্ড গ্রেনেড।
পুলিশ জানিয়েছে, বালাজি সোমপাথ নামে এক জওয়ানের ব্যাগে গ্রেনেডটি খুঁজে পাওয়া যায়। তামিলনাড়ুর ভেল্লোরের বাসিন্দা বালাজির পোস্টিং দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামার অবন্তীপোরায়। ছুটিতে তিনি বাড়ি ফিরছিলেন। তারপরই বিমানবন্দরে স্ক্রিনিংয়ের সময় ব্যাগ থেকে উদ্ধার হয় গ্রেনেডটি। প্রশ্ন উঠছে, কেন তিনি গ্রেনেড নিয়ে বিমানে উঠতে যাচ্ছিলেন?জওয়ানে গ্রেনেড নিয়ে বিমানে ওঠাকে কেন্দ্র করে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

Releated Posts

মূল অভিযুক্ত গ্রেপ্তারের পর উগ্রপন্থা-গুপ্তচরবৃত্তি চক্রের তদন্তে জোর মধ্যপ্রদেশ এটিএসের

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): কথিত উগ্রপন্থী কার্যকলাপ ও বিদেশি শক্তির সঙ্গে যোগাযোগের অভিযোগে তদন্ত আরও জোরদার করেছে মধ্যপ্রদেশের…

ByByNews Desk Jun 14, 2026

বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্ট বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ১০

বিশাখাপত্তনম, ১৪ জুন (আইএএনএস): বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্টে ৮ জুন ঘটে যাওয়া ভয়াবহ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১০-এ পৌঁছেছে।…

ByByNews Desk Jun 14, 2026

বিহার পুলিশ নিয়োগ পরীক্ষার্থীদের বিক্ষোভে অশান্তি, পরিস্থিতি স্বাভাবিক পাটলিপুত্র রেলস্টেশনে

পাটনা, ১৪ জুন (আইএএনএস): বিহার পুলিশ নিষেধাজ্ঞা বিভাগের নিয়োগ পরীক্ষায় অংশ নিতে আসা পরীক্ষার্থীদের বিক্ষোভ ঘিরে রবিবার পাটনার…

ByByNews Desk Jun 14, 2026

মদন মিত্র-অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তল্লাশি, বিজেপিকে তোপ কীর্তি আজাদের

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস নেতা কীর্তি আজাদ শনিবার বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে অভিযোগ করলেন, বিরোধী…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top