News Flash

  • Home
  • দিনের খবর
  • Fire : গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ দেগঙ্গায়, ভয়াবহ আগুনে পুড়ে ছাই পরপর তিনটি বাড়ি
Image

Fire : গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ দেগঙ্গায়, ভয়াবহ আগুনে পুড়ে ছাই পরপর তিনটি বাড়ি

দেগঙ্গা, ২৮ এপ্রিল (হি. স.) : দেগঙ্গার বাসাবাটি এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ করে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেল পরপর থাকা তিনটি বাড়ি । বৃহস্পতিবার দুপুরে এক ফুচকা বিক্রেতার বাড়িতে একটি গ্যাস সিলিন্ডার ফেটে আচমকাই আগুন ধরে যায়। আর সেই আগুন ছড়াতে থাকে পাশে থাকা আরও দুটি বাড়িতে । তারপর দাউদাউ করে জ্বলে ওঠে তিনটি বাড়ি । ঘটনাস্থলে এসে উপস্থিত হয় পুলিশ এবং দমকল বাহিনী। আগুন নিয়ন্ত্রণে আনলেও বর্তমানে একেবারে পুড়ে ছাই হয়েছে ওই তিনটি বাড়ি। এই ঘটনায় আহত হয়েছেন ওই পরিবারের বেশ কয়েকজন।

পুলিশ সূত্রে খবর হাফিজুল ইসলাম নামে এক ফুচকা ব্যবসায়ী বাসাবাটি এলাকার বাসিন্দা। তিনি বৃহস্পতিবার দুপুর বেলায় গ্যাস ওভেন জ্বালিয়ে ফুচকা তৈরির কাজে ব্যস্ত ছিলেন। আর আচমকা তাঁর বাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে । আগুন ছড়িয়ে যায় আশেপাশে থাকা জিনিসগুলোতে। তারপরেই তাঁর বাড়ির পাশে থাকা তাঁর দুই আত্মীয়র বাড়িতে অগ্নিসংযোগ ঘটে। প্রাথমিকভাবে স্থানীয় এবং পরিবারের লোকেরা আগুন নেভাতে সক্ষম হন। হাফিজুল ইসলাম এবং তাঁর পরিবারের সদস্যদের তিনটি পাকা টালির বাড়ি একেবারেই পুড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হন দেগঙ্গা থানার বিশাল পুলিশবাহিনী, দমকল বাহিনী এবং সেখানকার বিডিও ও গ্রাম পঞ্চায়েত সমিতি’র কর্মদক্ষরা। জানা যায় আগুনের কারণে কেউ আহত না হলেও আগুন নেভানোর চেষ্টায় ব্যর্থ হওয়ার পর তড়িঘড়ি সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করলে হাফিজুল এর স্ত্রী এবং তাঁর মা-বাবা গুরুতর আহত হন। তাদেরকে আপাতত নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন তাঁরা।

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top