News Flash

  • Home
  • দিনের খবর
  • Supreme Court : দিল্লির প্রশাসনিক নিয়ন্ত্রণ, সাংবিধানিক বেঞ্চ গঠনের সিদ্ধান্ত আপাতত স্থগিত সুপ্রিম কোর্টের
Image

Supreme Court : দিল্লির প্রশাসনিক নিয়ন্ত্রণ, সাংবিধানিক বেঞ্চ গঠনের সিদ্ধান্ত আপাতত স্থগিত সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ২৮ এপ্রিল (হি.স.) : প্রশাসনিক নিয়ন্ত্রণ নিয়ে দিল্লি এবং কেন্দ্রীয় সরকারের বিরোধ সংক্রান্ত মামলায় সাংবিধানিক বেঞ্চ গঠনের সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখল শীর্ষ আদালত। কেন্দ্রীয় সরকারের আর্জি ছিল সুপ্রিম কোর্ট অবিলম্বে পূর্ব ঘোষণা মতো পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ দ্রুত ঘোষণা করুক।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি এনভি রমনার নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ কেন্দ্রের আর্জি নিয়ে সিদ্ধান্ত স্থগিত রাখল। বেঞ্চ বলে, বিষয়টি আদৌ পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চে পাঠানো হবে কি না সে ব্যাপারে আমরা পরে সিদ্ধান্ত নেব। যদি একান্তই ওই সাংবিধানিক বেঞ্চ গঠিত হয়, তাহলে ১৫ মে র মধ্যে শুনানি শেষ করতে হবে।

কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, সওয়ালের জন্য তিনি বড়োজোর দু’দিন সময় নেবেন। কিন্তু দিল্লি সরকারের আইনজীবী অভিষেক মনু সিংভি জানান, দুই পক্ষকেই সওয়ালের জন্য একদিন করে সময় দেওয়া হোক। দুপক্ষের বক্তব্য শুনে প্রধান বিচারপতির বেঞ্চ বৃহত্তর বেঞ্চ গঠনের সিদ্ধান্ত এদিন স্থগিত রাখে। দিল্লি পৃথক রাজ্য হলেও সেখানকার পুলিস প্রশাসন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে। এ ব্যাপারে বহুদিন ধরেই দিল্লি সরকার এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে বিরোধ চলছে। অতীতে কংগ্রেস দিল্লির ক্ষমতায় থাকাকালীন এবং পরে আপ ক্ষমতায় আসার পর এই ইস্যুতে কেন্দ্র ও দিল্লি সরকারের মধ্যে বিরোধ অব্যাহত রয়েছে।

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top