News Flash

  • Home
  • দিনের খবর
  • Mayawati: উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অথবা দেশের প্রধানমন্ত্রী হতে প্রস্তুত, রাষ্ট্রপতি মোটেও না : মায়াবতী
Image

Mayawati: উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অথবা দেশের প্রধানমন্ত্রী হতে প্রস্তুত, রাষ্ট্রপতি মোটেও না : মায়াবতী

লখনউ, ২৮ এপ্রিল (হি.স.): উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অথবা দেশের প্রধানমন্ত্রী হতে তিনি প্রস্তুত, তবে দেশের রাষ্ট্রপতি মোটেও না। জানিয়ে দিলেন বহুজন সমাজ পার্টির প্রধান মায়াবতী। একইসঙ্গে সমাজবাদী পার্টির বিরুদ্ধে তোপ দেগে মায়াবতী বলেছেন, “উত্তর প্রদেশে বিজেপির জয়ের জন্য সমাজবাদী পার্টিই দায়ী।”

বৃহস্পতিবার মায়াবতী বলেছেন, “আমি পুনরায় উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতে পারি অথবা দেশের প্রধানমন্ত্রী। কিন্তু, রাষ্ট্রপতি কখনই নয়। উত্তর প্রদেশে বিজেপির জয়ের জন্য সমাজবাদী পার্টি দায়ী। আমাকে দেশের রাষ্ট্রপতি করার স্বপ্ন দেখছে সমাজবাদী পার্টি, যাতে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার জন্য তাঁদের পথ পরিষ্কার হয়ে যায়।”

Releated Posts

প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয়—পাঠ্যক্রমে কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামীদের জীবনী: মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে প্রাথমিক স্কুল থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত সমস্ত শিক্ষাস্তরের পাঠ্যক্রমে কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামীদের জীবনী…

ByByNews Desk Aug 11, 2026

সব ধর্মীয় স্থানে মহিলাদের ‘শালীন পোশাক’ পরার আহ্বান মুসলিম জামাত প্রধানের

বেরেলি, ১১ আগস্ট (আইএএনএস): বৃন্দাবনের ইসকন মন্দিরে দর্শনার্থীদের জন্য পোশাকবিধি চালুর সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে ধর্মীয় স্থানগুলিতে মহিলাদের শালীন…

ByByNews Desk Aug 11, 2026

মিথ্যার ভিত্তিতে রাজনৈতিক বয়ান তৈরি করেন রাহুল গান্ধী, ক্রমাগত মিথ্যা ছড়ান: মধ্যপ্রদেশ বিজেপি সভাপতি

নয়াদিল্লি/ভোপাল, ১১ আগস্ট (আইএএনএস): পড়ুয়াদের বিভিন্ন সমস্যা নিয়ে রাহুল গান্ধী ‘দ্বিচারিতা’ করছেন বলে অভিযোগ করলেন মধ্যপ্রদেশ বিজেপির সভাপতি…

ByByNews Desk Aug 11, 2026

রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত না হয়ে নিজেদের সমস্যার জন্য লড়াই করুক জেন জি: মায়াবতী

লখনউ, ১১ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা পড়ুয়া ও যুবসমাজের আন্দোলন নিয়ে শাসক ও বিরোধী—উভয় পক্ষকেই আক্রমণ…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top