News Flash

  • Home
  • দেশ
  • প্রয়াগরাজের ঘটনায় শুক্রবার জাতীয় মানবাধিকার কমিশনে যাবে তৃণমূলের সত্যানুসন্ধান কমিটিকে
Image

প্রয়াগরাজের ঘটনায় শুক্রবার জাতীয় মানবাধিকার কমিশনে যাবে তৃণমূলের সত্যানুসন্ধান কমিটিকে

নয়াদিল্লি, ২৮ এপ্রিল (হি.স.) : আগামীকাল শুক্রবার জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের সঙ্গে দেখা করবেন তৃণমূলের সত্যানুসন্ধান কমিটির সদস্যরা। তৃণমূল সূত্রে খবর, শুক্রবার দুপুর ১২টায় জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষ থেকে সময় দেওয়া হয়েছে। এই প্রতিনিধি দলে থাকবেন রাজ্যসভার সাংসদ দোলা সেন, সমাজকর্মী তথা তৃণমূল নেতা সাকেত গোখলে ও উত্তরপ্রদেশের তৃণমূল নেতা ললিতেশ ত্রিপাঠী।

গত শুক্রবার উত্তরপ্রদেশের প্রয়াগরাজের খেভরাজপুরে দু’বছরের এক শিশু-সহ একই পরিবারের পাঁচ জনকে কুপিয়ে খুন করে দুষ্কৃতীরা। রবিবার উত্তরপ্রদেশের ওই গ্রামে গিয়ে নিহতদের পরিবারের সঙ্গে কথা বলেছিল তৃণমূলের পাঁচ সদস্যের এই সত্যানুসন্ধান কমিটি। পরে মানবাধিকার কমিশনে লিখিত ভাবে একটি চিঠিও দিয়েছিল এই কমিটি। শুক্রবার সরাসরি মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের সঙ্গে দেখা করে নিজেদের অবস্থান স্পষ্ট করবেন তৃণমূলের প্রতিনিধিরা।

Releated Posts

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top