News Flash

  • Home
  • দেশ
  • Suicide: ছত্তিশগড়ে আত্মঘাতী বাঙালি বিএসএফ জওয়ান, কারণ নিয়ে ধন্দ!
Image

Suicide: ছত্তিশগড়ে আত্মঘাতী বাঙালি বিএসএফ জওয়ান, কারণ নিয়ে ধন্দ!

রায়পুর, ২৮ এপ্রিল (হি.স.): ছত্তিশগড়ে নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হলেন একজন বিএসএফ জওয়ান। বৃহস্পতিবার সকাল ৬টা নাগাদ ঘটনাটি ঘটেছে কঙ্করের কয়েলিবেদা এলাকায়। মৃতের নাম উজ্জল নন্দী। তিনি পশ্চিমবঙ্গের বারগাড়ার বাসিন্দা। কয়লিবেড়ার কামতেদা বিএসএফ ক্যাম্পে ৩০ ব্যাটেলিয়নে নিযুক্ত ছিলেন। বুধবার রাতে কাজ থেকে ফেরার পর নিজের ঘরেই ছিলেন তিনি। এরপর বৃহস্পতিবার সকালের দিকে তাঁর ঘর থেকে গুলি চলার আওয়াজ শোনা যায়। আশপাশ থেকে ছুটে আসেন তাঁর সহকর্মীরা। খবর পেয়ে অকুস্থলে আসেন সিনিয়র অফিসাররাও।

দরজা খুলে ঘরে ঢুকলে দেখা যায় রক্তাক্ত অবস্থায় উজ্জলবাবুর দেহ পড়ে রয়েছে। নিজের সার্ভিস রিভলভার দিয়ে মাথায় গুলি করে আত্মঘাতী হয়েছেন তিনি, এমনটাই মনে করা হচ্ছে। তবে কী কারণে এই আত্মহত্যা সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। পুরো বিষয়টি জানতে শুরু হয়েছে তদন্ত। ইতিমধ্যেই ওই জওয়ানের পরিবারকে মৃত্যুর খবর জানানো হয়েছে।

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top