News Flash

  • Home
  • দেশ
  • Fire: অন্ধ্রপ্রদেশে বাসে আগুন ধরাল মাওবাদীরা, হতাহতের খবর নেই
Image

Fire: অন্ধ্রপ্রদেশে বাসে আগুন ধরাল মাওবাদীরা, হতাহতের খবর নেই

চিন্তুরু, ২৬ এপ্রিল (হি.স.): অন্ধ্রপ্রদেশে যাত্রীবোঝাই একটি বাসে আগুন ধরিয়ে দিল মাওবাদীরা। রবিবার রাতের ঘটনাটি প্রকাশ্যে এসেছে মঙ্গলবার। অন্ধ্রপ্রদেশ-ছত্তিশগড় সীমানা এলাকার কাছে চিন্তুরুতে একটি বাসে আচমকাই আগুন লাগিয়ে দেওয়া হয় মাওবাদীদের দ্বারা। ছত্তিশগড়ের সীমান্ত থেকে মাত্র ৩-৪ কিমি দুরে স্থিত চিন্তুরুর কাছে মাওবাদীরা ওই বাসটির পথ আটকায় বলে জানা গিয়েছে।

এরপর বাসটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পুলিশ সূত্রে খবর, এর আগেও বহুবার এই ধরণের ঘটনা ঘটিয়েছে মাওবাদীরা। যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি। অ্যাসিস্ট্যান্ট পুলিশ সুপার কৃষ্ণকান্ত জানিয়েছেন, রবিবার রাত ১১.৩০ মিনিট নাগাদ চিন্তুরুর কাছে মাওবাদীরা ওই বাসটির পথ আটকায়। তারপর আগুন ধরিয়ে দেয়। এর আগে ২০১৮, ২০১৯ ও ২০২০ সালেও একই ধরনের ঘটনা ঘটেছিল ওই এলাকায়।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top