News Flash

  • Home
  • দেশ
  • বিশেষ ক্ষমতাসম্পন্ন ৬টি কমিটি গঠন কংগ্রেসের, চিন্তন শিবির হবে উদয়পুরে
Image

বিশেষ ক্ষমতাসম্পন্ন ৬টি কমিটি গঠন কংগ্রেসের, চিন্তন শিবির হবে উদয়পুরে

নয়াদিল্লি, ২৫ এপ্রিল (হি.স.): আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিশেষ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করল কংগ্রেস। আগামী ১৩-১৫ মে রাজস্থানের উদয়পুরে বসতে চলেছে কংগ্রেসের চিন্তন শিবির। ওই চিন্তন শিবিরে ৬টি এজেন্ডা নিয়ে আলোচনার জন্য কংগ্রেস ৬টি ভিন্ন কমিটি গঠন করেছে। সোমবার দলের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা বলেছেন, ‘‘আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জগুলি মোকাবিলার দায়িত্ব থাকবে ওই বিশেষ ক্ষমতাসম্পন্ন কমিটির হাতে।’’

৬টি কমিটির আহ্বয়করা হলেন-মল্লিকার্জুন খাড়গে, সলমন খুরশিদ, পি চিদম্বরম, মুকুল ওয়াসনিক, ভুপিন্দর সিং হুডা ও অমরিন্দর সিং ওয়ারিং। আগামী ১৩-১৫ মে রাজস্থানের উদয়পুরে কংগ্রেসের যে ‘চিন্তন শিবির’ আয়োজিত হচ্ছে সেখানে আমন্ত্রিত প্রায় ৪০০ প্রতিনিধি। ২০২৪ সালের লোকসভা ভোটকে ‘পাখির চোখ’ করে এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিচ্ছে কংগ্রেস।

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top