News Flash

  • Home
  • বিদেশ
  • Emmanuel Macron: দুই দশকে এই প্রথমবার; ক্ষমতা ধরে রাখতে পারলেন ম্যাক্রোঁ, অভিনন্দন বিশ্বনেতাদের
Image

Emmanuel Macron: দুই দশকে এই প্রথমবার; ক্ষমতা ধরে রাখতে পারলেন ম্যাক্রোঁ, অভিনন্দন বিশ্বনেতাদের

প্যারিস, ২৫ এপ্রিল (হি.স.): টানা দ্বিতীয়বারের জন্য ফরাসি প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন ইমানুয়েল ম্যাক্রোঁ। বিগত দুই দশকে এই প্রথমবার ফ্রান্সে কোনও প্রেসিডেন্ট নিজের ক্ষমতা ধরে রাখতে সক্ষম হলেন। ইমানুয়েল ম্যাক্রোঁর ঝুলিতে গিয়েছে প্রায় ৫৮ শতাংশ ভোট। অপরদিকে তাঁর প্রতিদ্বন্দ্বী তথা কট্টর ডানপন্থী নেত্রী ম্যারিন লে পেন পেয়েছেন ৪২ শতাংশ ভোট। ৪৪ বছর বয়সি ম্যাক্রোঁ ফরাসি প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ায় স্বস্তির নিঃস্বাস ফেলেছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলি।

গত ১০ এপ্রিল ফ্রান্সে প্রথম পর্বে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। তাতে অংশ নিয়েছিলেন ১২ জন প্রতিদ্বন্দ্বী। প্রথম দফার ভোটে শীর্ষে ছিলেন ম্যাক্রোঁ। তাঁর ঝুলিতে গিয়েছিল ২৭.৩৫ শতাংশ ভোট। অপরদিকে লে পেনের দখলে ছিল ২৩.৯৭ শতাংশ ভোট। এই পর্বের শীর্ষে থাকা দুই প্রতিদ্বন্দ্বী এরপর দ্বিতীয় পর্বে রান-অফে অংশগ্রহণ করেন। প্রথম পর্বে ম্যাক্রোঁ ও পেনের মধ্যে হাড্ডাহাড্ডি টক্কর থাকলেও রান-অফে পেনকে অনেকটাই পিছনে ফেলে দিয়ে এগিয়ে যান ম্যাক্রোঁ। তবে এখন তাঁর কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আগামী জুনে অনুষ্ঠিত হতে চলা সংসদীয় নির্বাচনে নিজের দলের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করা।

ফরাসি প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত ইমানুয়েল ম্যাক্রোঁকে অভিনন্দন জানিয়েছেন বিশ্বনেতারা। শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র মহাসচিব টেড্রস অ্যাডহানম ঘেব্রেইসাস প্রমুখ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে জানিয়েছেন, “ভারত ও ফ্রান্সের মধ্যে কৌশলগত অংশীদারিত্বকে আরও নিবিড় করার লক্ষ্যে একসঙ্গে কাজ চালিয়ে যাওয়ার জন্য আমি মুখিয়ে আছি।” আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, “ইউক্রেনকে সমর্থন, গণতন্ত্র রক্ষা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলা-সহ আমাদের অব্যাহত ঘনিষ্ঠ সহযোগিতার জন্য আমি উন্মুখ।”

Releated Posts

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ইএইউ-র সঙ্গে বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত করতে উদ্যোগ, আন্দ্রে স্লেপনেভের সঙ্গে বৈঠকে পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): প্রস্তাবিত ভারত-ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া এবং বাজারে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসা

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে শুক্রবার নয়াদিল্লিতে পৌঁছলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। বিমানবন্দরে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top