News Flash

  • Home
  • দিনের খবর
  • Covid Vaccine: ভারতে ১৮৭.৭১-কোটি টিকাকরণ সম্পন্ন, কোভিড-টেস্ট কমে ৩.০২-লক্ষাধিক
Image

Covid Vaccine: ভারতে ১৮৭.৭১-কোটি টিকাকরণ সম্পন্ন, কোভিড-টেস্ট কমে ৩.০২-লক্ষাধিক

নয়াদিল্লি, ২৫ এপ্রিল (হি.স.): কোভিড টিকাকরণ অভিযানের আওতায় ১৮৭.৭১-কোটির গণ্ডি অতিক্ৰম করল ভারত। দেশব্যাপী টিকাকরণ অভিযানের আওতায় বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনার ভ্যাকসিন পেয়েছেন ৩ লক্ষ ৬৪ হাজার ২১০ জন প্রাপক, প্রতি রবিবারের মতো এই রবিবারও অনেকটাই কম হয়েছে টিকাকরণ। ফলে ভারতে ১৮৭.৭১-কোটি টিকাকরণ সম্পন্ন হয়েছে। সোমবার সকাল আটটা পর্যন্ত ১,৮৭,৭১,৯৫,৭৮১ জনকে টিকা দেওয়া হয়েছে।

করোনার প্রকোপ বৃদ্ধির শঙ্কার মধ্যেই অনেকটাই কমে গেল কোভিড-টেস্ট। বিগত ২৪ ঘন্টায় ভারতে ৩.০২-লক্ষের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে কোভিড-টেস্টের সংখ্যা। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ২৪ এপ্রিল সারা দিনে ভারতে ৩,০২,১১৫ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ৮৩,৫০,১৯,৮১৭-এ পৌঁছে গিয়েছে। পরীক্ষিত ৩,০২,১১৫ জনের মধ্যে বিগত ২৪ ঘন্টায় ভারতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২,৫৪১ জন।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top