News Flash

  • Home
  • দিনের খবর
  • Encounter : কুলগাম এনকাউন্টারে নিকেশ দুই পাকিস্তানি জৈশ সন্ত্রাসবাদী
Image

Encounter : কুলগাম এনকাউন্টারে নিকেশ দুই পাকিস্তানি জৈশ সন্ত্রাসবাদী

কুলগাম, ২৪ এপ্রিল (হি.স.) : শনিবার সন্ধ্যায় শুরু হয়েছিল গুলির লড়াই। রবিবার ভোররাত অবধি চলে।

গুলির লড়াই শেষে দুই জঙ্গিকে খতম করতে সক্ষম হল যৌথ বাহিনী। শেষ হল ১৪ ঘণ্টার অপারেশন। জম্মু ও কাশ্মীরের কুলগামের মিরহামা এলাকায় এক এনকাউন্টারে নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন জইশ-ই-মহম্মদের দুই জঙ্গিকে নিকেশ করা হয়েছে বলে কাশ্মীরের পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বিজয় কুমার জানিয়েছেন। তাদের কাছ থেকে বেশ কিছু অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

জম্মু ও কাশ্মীর পুলিশের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (আইজিপি) বিজয় কুমার বলেন, “নিহত জেএম সন্ত্রাসবাদী উভয়ই পাকিস্তানি। তারা জইশ সংগঠনের সদস্য। নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতে ঢুকেছে। নিহতদের একজনের নাম সুলতান পাঠান। অপরজনের নাম জাবিউল্লাহ। তাদের কাছ থেকে ২টি একে রাইফেল, ৭টি একে ম্যাগাজিন, ৯টি গ্রেনেড সহ অপরাধমূলক সামগ্রী, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।” .

পুলিশের সিনিয়র সুপারিনটেনডেন্ট (এসএসপি) এলাকায় তিন থেকে চারটি জইশ-ই-মহম্মদের সন্ত্রাসবাদী লুকিয়ে থাকার খবর পাওয়ার পর এনকাউন্টার শুরু হয়। কাশ্মীর পুলিশ ও ভারতীয় সেনা বাহিনী যৌথভাবে অভিযান চালানো হয়।

অন্য দুই সন্ত্রাসীকে এখনও খুঁজে পাওয়া যায়নি বলে তিনি যোগ করেছেন।

রাতে সাধারণ মানুষদের সরাতে রাতে অভিযান বন্ধ রেখে রবিবার সকাল থেকে এনকাউন্টার অব্যাহত থাকে।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top