News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • Protest : কোকরাঝাড় সদর থানায় গুজরাটের বিধায়ক জিগনেস মেভানি, কংগ্রেসিদের উত্তাল প্রতিবাদ
Image

Protest : কোকরাঝাড় সদর থানায় গুজরাটের বিধায়ক জিগনেস মেভানি, কংগ্রেসিদের উত্তাল প্রতিবাদ

কোকরাঝাড় (অসম), ২১ এপ্রিল (হি.স.) : কোকরাঝাড় সদর থানায় নিয়ে আসা হয়েছে গ্ৰেফতারকৃত গুজরাটের ভাদগাম বিধানসভা কেন্দ্রের কংগ্ৰেস সমর্থিত নির্দলীয় বিধায়ক জিগনেশ মেভানিকে। ‘নির্দোষ’ মেভানিকে নিঃশর্তে মুক্তির দাবিতে সদর থানার সামনে উত্তাল প্রতিবাদ করছেন প্রদেশ ও স্থানীয় কংগ্রেস নেতাকর্মীরা। সঙ্গে রয়েছেন কংগ্রেসি আইনজাবীরাও।

এখানে উল্লেখ করা যেতে পারে, গতকাল বুধবার রাত প্রায় ১১.৩০ মিনিটে গুজরাটের পালনপুর সাৰ্কিট হাউস থেকে কংগ্ৰেস সমৰ্থিত নিৰ্দলীয় বিধায়ক জিগনেস মেভানিকে গ্ৰেফতার করেছে অসমের কোকরাঝাড় থানার পুলিশ। অভিযোগ, গত ১৮ এপ্ৰিল বিধায়ক মেভানি তাঁর ট্যুইটার হ্যান্ডলে লিখেছিলেন, ‘‘ভারতের প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদী ‘গডসে’কে ঈশ্বর জ্ঞানে উপাসনা করেন। তাই তিনি দেশের উদ্দেশ্যে শান্তি বজায় রাখার আবেদন করবেন না। ২০ এপ্ৰিল গুজরাট সফরে আগত প্ৰধানমন্ত্ৰীকে আবেদন জানাচ্ছি, হিম্মতনগর, খাম্বাট এবং ভেরাভালের মতো সাম্প্ৰদায়িক হিংসাজর্জরিত এলাকাগুলিতে শান্তি ও সম্প্ৰীতি বজায় রাখতে তিনি যেন জনসাধারণের প্রতি আবেদন জানান।”

এই মন্তব্যের জন্য জনৈক অনুপ কুমার দে অসমের কোকরাঝাড় থানায় তাঁর বিরুদ্ধে দুই সম্প্রদায়ের মধ্যে দ্বন্দ্ব লাগানোর অভিযোগ এনে এফআইআর দায়ের করেছিলেন। ওই অভিযোগের ভিত্তিতে কোকরাঝাড় থানায় বিধায়ক মেভানির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২০বি (অপরাধমূলক ষড়যন্ত্র), ১৫৩(এ) (দুই সম্প্রদায়ের মধ্যে শত্রুতা প্রচার করা), ২৯৫ (এ), ৫০৪, ৫০৫(এ)(বি) এবং আইটি আইনের ৬৬ ধারায় ১৮৩/২০২২ নম্বরে মামলা দায়ের করা হয়েছে। রুজুকৃত মামলার ভিত্তিতেই গতরাতে তাঁকে গুজরাটের বনাসকান্থা জেলার পালনপুর সার্কিট হাউস থেকে কোকরাঝাড় পুলিশ গ্ৰেফতার করেছে। আজ বিধায়ক জিগনেস মেভানিকে ট্রানজিট রিমান্ডে অসম পুলিশ কোকরাঝাড়ে নিয়ে এসেছে।

প্ৰসঙ্গত, জিগনেস মেভানি একজন আইনজীবী, মানবাধিকার কর্মীও। ২০১৭ সালে তিনি গুজরাটের ভাদগাম কেন্দ্রে কংগ্রেসের সমর্থনে নির্দলীয় প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। একদা তিনি সাংবাদিকও ছিলেন। এছাড়া তিনি রাষ্ট্ৰীয় দলিত অধিকার মঞ্চের আহ্বায়কও।

Releated Posts

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026

নতুন নীতি ও বাধ্যতামূলক সুরক্ষা ব্যবস্থায় শিশু সুরক্ষা জোরদার অসমে

গুয়াহাটি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে একাধিক পদক্ষেপ নিয়েছে অসম সরকার। বুধবার…

ByByNews Desk Sep 9, 2026

অসমে দুই অভিযানে ৬৮ কোটির বেশি টাকার নিষিদ্ধ মেথ ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার ২

শিলচর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের কাছাড় জেলায় মাদক পাচারচক্রের বিরুদ্ধে দুটি পৃথক অভিযানে ৬৮ কোটিরও বেশি টাকা মূল্যের…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top