News Flash

  • Home
  • দিনের খবর
  • লাউডস্পিকার নিষেধাজ্ঞা লঙ্ঘন, ৯০০টি নোটিশ দিল গৌতম বুদ্ধ নগর পুলিশ
Image

লাউডস্পিকার নিষেধাজ্ঞা লঙ্ঘন, ৯০০টি নোটিশ দিল গৌতম বুদ্ধ নগর পুলিশ

নয়ডা, ২০ এপ্রিল (হি.স.): ধর্মীয় স্থানে লাউডস্পিকার ব্যবহারের নিষেধাজ্ঞা লঙ্ঘনের জন্য প্রায় ৯০০টি ধর্মীয়স্থানকে নোটিশ দিয়েছে গৌতম বুদ্ধ নগর পুলিশ। বুধবার পুলিশ সূত্রে এ খবর জানা গিয়েছে। কমিশনারেট সূত্রে জানা গিয়েছে, আধিকারিকরা ৬২১টি মন্দিরের মধ্যে ৬০২টি, ২৬৮টি মসজিদের মধ্যে ২৬৫টি, ১৬টি অন্যান্য ধর্মীয় স্থানের পাশাপাশি ২১৭টি মিছিল এবং ১৮২টি ডিজে অপারেটরের মধ্যে ১৭৫টিকে নোটিশ দিয়েছে।

গৌতম বুদ্ধ নগর এলাকার পুলিশ কমিশনার ধর্মীয় গুরু, বিবাহ বাড়ির মালিক এবং ডিজে অপারেটরদের ধর্মীয় স্থান, বিবাহের বাড়ি এবং ডিজে অপারেটরগুলিতে সাউন্ড অ্যামপ্লিফায়ার সম্পর্কিত হাইকোর্টের দেওয়া নির্দেশিকা মেনে চলার নির্দেশ দিয়েছেন। প্রদত্ত নির্দেশাবলী অনুসরণ করার জন্য নোটিশ দেওয়া হয়েছিল। নোটিশে বলা হয়েছে, ‘যদি কোনো ধর্মীয় স্থান, ডিজে অপারেটর শব্দ সংক্রান্ত হাইকোর্টের দেওয়া নির্দেশনা না মানে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
উত্তর প্রদেশ দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের মতে, লাউডস্পিকারগুলিকে রাত ১০ টার পরে এবং সকাল ৬ টার আগে চালানোর অনুমতি দেওয়া উচিত নয় এবং তাদের একটি ‘সাউন্ড লিমিটার’ লাগানো উচিত।

Releated Posts

প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয়—পাঠ্যক্রমে কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামীদের জীবনী: মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে প্রাথমিক স্কুল থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত সমস্ত শিক্ষাস্তরের পাঠ্যক্রমে কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামীদের জীবনী…

ByByNews Desk Aug 11, 2026

সব ধর্মীয় স্থানে মহিলাদের ‘শালীন পোশাক’ পরার আহ্বান মুসলিম জামাত প্রধানের

বেরেলি, ১১ আগস্ট (আইএএনএস): বৃন্দাবনের ইসকন মন্দিরে দর্শনার্থীদের জন্য পোশাকবিধি চালুর সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে ধর্মীয় স্থানগুলিতে মহিলাদের শালীন…

ByByNews Desk Aug 11, 2026

মিথ্যার ভিত্তিতে রাজনৈতিক বয়ান তৈরি করেন রাহুল গান্ধী, ক্রমাগত মিথ্যা ছড়ান: মধ্যপ্রদেশ বিজেপি সভাপতি

নয়াদিল্লি/ভোপাল, ১১ আগস্ট (আইএএনএস): পড়ুয়াদের বিভিন্ন সমস্যা নিয়ে রাহুল গান্ধী ‘দ্বিচারিতা’ করছেন বলে অভিযোগ করলেন মধ্যপ্রদেশ বিজেপির সভাপতি…

ByByNews Desk Aug 11, 2026

রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত না হয়ে নিজেদের সমস্যার জন্য লড়াই করুক জেন জি: মায়াবতী

লখনউ, ১১ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা পড়ুয়া ও যুবসমাজের আন্দোলন নিয়ে শাসক ও বিরোধী—উভয় পক্ষকেই আক্রমণ…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top