News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Tripura Police : তেলিয়ামুড়ায় ছিনতাইকান্ডের তদন্তে অন্ধকারে হাতরাচ্ছে পুলিশ
Image

Tripura Police : তেলিয়ামুড়ায় ছিনতাইকান্ডের তদন্তে অন্ধকারে হাতরাচ্ছে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ এপ্রিল৷৷ তেলিয়ামুড়ার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সংলগ্ণ এলাকা থেকে সোমবার প্রকাশ দেববর্মা নামে মহারানীর পুর এলাকার এক ব্যক্তির কাছ থেকে ৫ লক্ষ ৯৩ হাজার টাকা ছিনতাই করার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ ছিনতাইকারীকে গ্রেপ্তারের জন্য পুলিশের পদস্থ আধিকারিকদের তৎপরতা অব্যাহত রয়েছে৷

মঙ্গলবার সকালে এই ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে পুলিশ তিন যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে৷ অবশ্য জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার সঙ্গে জড়িত থাকার মত কোন তথ্য প্রমাণ জোগাড় করতে পারেনি পুলিশ৷ সে কারণে আটক তিন জনকেই ছেড়ে দিয়েছে পুলিশ৷ এদিকে ঘটনার তদন্ত করতে এবং ঘটনাস্থল পরিদর্শন করতে খোয়াই জেলার জেলা পুলিশ সুপার ভানুপদ  চক্রবর্তী, মহকুমা পুলিশ আধিকারিক সনাতন জমাতিয়া এবং তেলিয়ামুড়া থানার ওসিসহ পদস্থ আধিকারিকরা মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন৷ ঘটনা সম্পর্কে জানতে চাওয়া হলে খোয়াই জেলার জেলা পুলিশ সুপার শ্রী চক্রবর্তী জানান এই ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে৷ খুব শীঘ্রই পুলিশ-ছিনতাইকারীকে জালে তুলতে সক্ষম হবে বলে জেলা পুলিশ সুপার আশা ব্যক্ত করেছেন৷ তবে এখনও পর্যন্ত এই ঘটনায় জড়িত ব্যক্তির কোন প্রদেশে পায়নি পুলিশ৷

প্রকাশ্য দিবালোকে তেলিয়ামুড়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সংলগ্ণ এলাকা থেকে মোটা অংকের টাকা ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জনমনে সংশয় দেখা দিয়েছে৷ এদিকে পুলিশ তেলিয়ামুড়া বিভিন্ন এলাকায় সিসি ক্যামেরা গুলি পরীক্ষা-নিরীক্ষা করে অভিযুক্তকে শনাক্ত করা যায় কিনা সেই তৎপরতা অব্যাহত রেখেছে৷ কিন্তু শেষ পর্যন্ত আদৌ কি ছিনতাইকারীকে পুলিশ জালে তুলতে পারবে কিনা তা নিয়ে জনমনে নানা প্রশ্ণ উঠতে শুরু করেছে৷

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top