News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Protest : বিভিন্ন দাবী আদায়ে জাতীয় সড়ক অবরোধ করলেন পুনর্বাসনপ্রপ্ত রিয়াং শরণার্থীরা
Image

Protest : বিভিন্ন দাবী আদায়ে জাতীয় সড়ক অবরোধ করলেন পুনর্বাসনপ্রপ্ত রিয়াং শরণার্থীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ এপ্রিল৷৷ ধলাই জেলার আমবাসার হাদু কলক পাড়ায় বিভিন্ন দাবি আদায়ের লক্ষে মঙ্গলবার সকাল থেকে আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে পুনর্বাসন প্রাপ্ত রিয়াং শরণার্থীরা৷ সকাল থেকেই জাতীয় সড়ক অবরোধের ফলে যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে৷ তাতে যাত্রীদুর্ভোগ চরম আকার ধারণ করে৷ জাতীয় সড়ক অবরোধের খবর পেয়ে জেলাশাসক সহ প্রশাসনের কর্মকর্তারা অবরোধ স্থলে ছুটে আসেন৷ জেলাশাসক সহ প্রশাসনের কর্মকর্তারা অবরোধকারীদের সঙ্গে আলোচনায় মিলিত হন৷ অবশেষে প্রায় দু’ঘণ্টা অবরোধ থাকার পর আলোচনা ক্রমে অবরোধ প্রত্যাহার করে নেয় পুনর্বাসন প্রাপ্ত রিয়াং শরণার্থীরা৷

এ বিষয়ে জানতে চাওয়া হলে অবরোধকারীরা জানায় তারা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের সঙ্গে যেসব চুক্তি করেছিল সেই সব চুক্তি রূপায়িত হচ্ছে না৷  পুনর্বাসনপ্রাপ্ত রিয়াং শরণার্থীদের সমস্যাগুলি সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার দাবিতে তারা পথ অবরোধের শামিল হন৷ আন্দোলনকারীরা জানান তাদের ছেলেমেয়েদের পড়াশোনার সুযোগ  বৃদ্ধির লক্ষ্যে এলাকায় একটি একলব্য সুকল স্থাপন করতে হবে৷ পানীয় জল সরবরাহ ব্যবস্থা সুগম করা সহ অন্যান্য বেশ কিছু দাবি সনদ সামনে তুলে ধরেন পুনর্বাসন প্রাপ্ত রিয়াং শরনার্থীরা৷ তারা অভিযোগ করেন এসব বিষয় নিয়ে তারা প্রশাসনের কাছে বহুবার দাবি জানিয়েছেন৷ কিন্তু প্রশাসনের তরফ থেকে কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি৷ সে কারণে বাধ্য হয়েই তারা জাতীয় সড়ক অবরোধ করে সরকার ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন৷

অবরোধ স্থলে জেলাশাসক ছাড়াও উপস্থিত হন মহকুমা শাসক ব্লক আধিকারিক সহ পুলিশ প্রশাসনের কর্মকর্তারা৷ তারা পুনর্বাসন প্রাপ্ত রিয়াং শরণার্থীদের এসব সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে ঊর্ধতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাবেন বলে আশ্বস্ত করেন৷ প্রশাসনের কর্মকর্তাদের কাছ থেকে সুনির্দিষ্ট আশ্বাস পাওয়ার পরিপ্রেক্ষিতেই তারা জাতীয় সড়ক অবরোধ প্রত্যাহার করে নেয়৷

Releated Posts

হুমকি-ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না, বার্তা জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে বাধা দেওয়ার চেষ্টা বিজেপি ও তিপরা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

লোডশেডিং নয়, হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ১০ সেপ্টেম্বর: “বিদ্যুৎ ছাড়া রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। শিল্পের জন্য বিদ্যুৎ দরকার, হাসপাতালের জন্য বিদ্যুৎ দরকার, শিক্ষাক্ষেত্রেও…

ByByReshmi Debnath Sep 10, 2026

শিক্ষাপ্রতিষ্ঠানে এসএফআই কর্মীদের উপর হামলার অভিযোগ, আইজিপির দ্বারস্থ সংগঠন

আগরতলা, ১০ সেপ্টেম্বর: রাজ্যের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এসএফআই কর্মী ও সাধারণ পড়ুয়াদের উপর হামলার অভিযোগ তুলে ত্রিপুরা পুলিশের আইনশৃঙ্খলা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর-এর নতুন সূচি ঘোষণা, ৬ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও-রা

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনের জন্য সংশোধিত সূচিতে অনুমোদন দিয়েছে ভারতের নির্বাচন…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top