News Flash

  • Home
  • দিনের খবর
  • Maoists Attack: ছত্তিশগড়ের বিজাপুরে পুলিশ ক্যাম্পে মাওবাদী হামলা, আহত ৪ জন জওয়ান
Image

Maoists Attack: ছত্তিশগড়ের বিজাপুরে পুলিশ ক্যাম্পে মাওবাদী হামলা, আহত ৪ জন জওয়ান

বিজাপুর, ১৮ এপ্রিল (হি.স.): ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত বিজাপুর জেলায় পুলিশের ক্যাম্পে হামলা চালাল মাওবাদীরা। রবিবার রাত এগারোটা নাগাদ বিজাপুর জেলার কুটরু থানার অন্তর্গত জয়গুর ক্যাম্পে হামলা চালায় মাওবাদীরা। হামলায় আহত হয়েছেন ৪ জন পুলিশ কর্মী, তাঁদের মধ্যে দু’জনের অবস্থা সঙ্কটজনক হওয়ায় তাঁদের আকাশপথে রায়পুরে নিয়ে গিয়ে সেখানকার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (বস্তার রেঞ্জ) পি সুন্দররাজ জানিয়েছেন, রবিবার রাত এগারোটা নাগাদ কুটরু থানার অন্তর্গত জয়গুর ক্যাম্পে অতর্কিতে হামলা চালায় মাওবাদীরা। আচমকা হানা দিয়ে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে মাওবাদীরা, তৎক্ষণাৎ পুলিশ কর্মীরাও যোগ্য জবাব ফিরিয়ে দেন। প্রত্যাঘাতে মাওবাদীরা পালিয়ে যায়। পি সুন্দররাজ জানিয়েছেন, “জেলা পুলিশের ৩ জন জওয়ান-সহ মোট ৪ জন জওয়ান আহত হয়েছেন। ৪ জনকে প্রথমে বিজাপুর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে হেড কনস্টেবল তুকেশ্বর ধ্রুব ও ওম প্রকাশ দিওয়ান ধ্রুবকে আকাশপথে রায়পুরে নিয়ে গিয়ে সেখানকার হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকলেই বিপদমুক্ত বলে জানা গিয়েছে।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top