News Flash

  • Home
  • দেশ
  • Sanjay Raut : মহারাষ্ট্রে শান্তি বিঘ্নিত করার চেষ্টা হয়েছিল : সঞ্জয় রাউত, রাজ ঠাকরে বললেন আমরা দাঙ্গা চাই না
Image

Sanjay Raut : মহারাষ্ট্রে শান্তি বিঘ্নিত করার চেষ্টা হয়েছিল : সঞ্জয় রাউত, রাজ ঠাকরে বললেন আমরা দাঙ্গা চাই না

মুম্বই, ১৭ এপ্রিল (হি.স.): মহারাষ্ট্রে শান্তি বিঘ্নিত করার চেষ্টা হয়েছিল, বললেন শিবসেনার নেতা সঞ্জয় রাউত। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সঞ্জয় রাউত বলেছেন, মহারাষ্ট্রের জনগণ ও পুলিশ সজাগ রয়েছে, তাই শান্তি বিঘ্নিত করার চেষ্টা সফল হয়নি। মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরে জানিয়েছেন, “আমরা মহারাষ্ট্রে দাঙ্গা চাই না।”

সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিবসেনার নেতা সঞ্জয় রাউত বলেছেন, “মহারাষ্ট্রে শান্তি বিঘ্নিত করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু এখানকার মানুষ ও পুলিশ সেই চেষ্টা সফল হতে দেননি। রাজ্যে ”নিউ ওয়াইসি”…”হিন্দু ওয়াইসি”-র মাধ্যমে রাম ও হনুমানের নামে দাঙ্গা উসকে দেওয়ার মিশন ছিল কিছু মানুষের, কিন্তু আমরা তা হতে দেব না।”

এদিন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরে জানিয়েছেন, “আমরা মহারাষ্ট্রে দাঙ্গা চাই না। কেউ নামাজ পড়ার বিরোধিতা করেননি। কিন্তু, আপনারা (মুসলিমরা) যদি লাউডস্পিকারে নামাজ পাঠ করেন, তাহলে আমরাও লাউডস্পিকার ব্যবহার করব। মুসলমানদের বোঝা উচিত যে আইনের চেয়ে ধর্ম বড় নয়৷ ৩ মে এর পরে, আমি দেখব কী করতে হবে।”

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top