News Flash

Image

Accident : অসমে ভয়ংকর সড়ক দুৰ্ঘটনা, হত বিহু দলের তিন নাবালিকা–তরুণী সহ পাঁচ

গহপুর (অসম), ১৭ এপ্রিল (হি.স.) : অসমে ভয়ংকর এক সড়ক দুৰ্ঘটনায় মর্মান্তিক মৃত্যুবরণ করেছেন বিহু দলের তিন তরুণী সহ পাঁচ যুবক। তাঁদের মধ্যে দুই নাবালিকাও রয়েছে। ঘটনা বিশ্বনাথ জেলার গহপুরের টকৌবাড়ি রঙাজানে শনিবার মধ্যরাতে সংঘটিত হয়েছে৷ নিহত যুবতীদের রাধিকা দৈমারি, বুদ্ধিমতি বড়ো, বৰ্ণালী বড়ো এবং যুবকরা যথাক্রমে সঞ্জয় বসুমতারি ও কলিমন বসুমতারি। আহত হয়েছেন ১৫ জন। তাঁদের মধ্যে পাঁচজনের শারীরিক অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। এদিকে দুর্ঘটনাগ্রস্ত গাড়ির চালক পালিয়ে গা ঢাকা দিয়েছে বলে জানা গেছে।

প্রাপ্ত খবরে প্রকাশ, রঙালি বিহু উপলক্ষ্যে ‘হুচরি’ (গৃহস্থ বা দেশবাসীর মঙ্গল কামনায় পুরুষদের কৃষ্ণ ভজন গায়কের দল) গাইতে ২০ জনের এক দল এএস ২৫ ডিসি ৭৪১৮ নম্বরের একটি বলেরো পিকআপ গাড়িতে গহপুরে এসেছিল৷ হুচরি গেয়ে রাতে তাঁরা স্বগৃহে যাচ্ছিলেন। কিন্তু মাঝপথে রাত প্রায় ১২টা নাগাদ টকৌবাড়ি রঙাজান এলাকায় ১৫ নম্বর জাতীয় সড়কে দুৰ্ঘটনার কবলে পড়ে বলেরো পিকআপ গাড়ি৷ নিহত ও আহতদের বাড়ি উত্তর কারিবিল এবং পুরনো গ্যারেজ গ্রামে৷

এদিকে দুর্ঘঘটনা সংঘটিত হওয়ার পর বলেরো পিকআপ গাড়ির চালক পালিয়ে গা ঢাকা দিয়েছে বলে জানিয়েছন পুলিশ অফিসার প্ৰতুল দোলে। আহতদের বয়ানের উপর ভিত্তি করে ওসি জানান, গাড়ির চালক মদ খেয়ে মাতাল ছিল। অত্যন্ত দুরন্ত গতিতে গাড়ি ড্রাইভ করছিল সে। তাকে ধরতে জাল বিছানো হয়েছে। তিনি জানান, নিহতদের মরদেহ ময়না তদন্ত এবং আহতদের চিকিৎসার জন্য তেজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Releated Posts

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top