News Flash

  • Home
  • দিনের খবর
  • Explosion: সিলিন্ডার ফেটে বিস্ফোরণ ও আগুন, উত্তর কাশ্মীরে জখম ৪ জন
Image

Explosion: সিলিন্ডার ফেটে বিস্ফোরণ ও আগুন, উত্তর কাশ্মীরে জখম ৪ জন

শ্রীনগর, ১৬ এপ্রিল (হি.স.): উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলায় সিলিন্ডার বিস্ফোরণের জেরে ধরে গেল আগুন। বিস্ফোরণ ও আগুনে জখম হয়েছেন ৪ জন। শনিবার দুপুর ১২.৪৫ মিনিট নাগাদ কুপওয়ারা জেলার মুঘলপোরার ওয়ানি মহল্লায় অবস্থিত গুলাম মহিউদ্দিন ওয়ানির বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। রান্নাঘরে বিস্ফোরণের পরই আগুন ধরে যায়।

এই ঘটনায় ৪ জন জখম হয়েছেন। তাঁদের নাম হল-তুফাইল আহমেদ ওয়ানি (১৮), গুলাম মহিউদ্দিন মীর (৬০), নাসিমা বেগম (৪৫) ও গুলাম হাসান ওয়ানি। সকলেই স্থানীয় বাসিন্দা। বিস্ফোরণের পর ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল, দমকলের সাহায্যে আগুন নিভিয়ে ফেলা হয়। সময়ের মধ্যে আগুন নিভিয়ে যাওয়ায় বড়সড় অগ্নিকাণ্ড থেকে রক্ষা পাওয়া গিয়েছে। ৪ জনকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top