News Flash

  • Home
  • দিনের খবর
  • বিহারের বোচাহান কেন্দ্রে উপনির্বাচনে এগিয়ে লালুর আরজেডি, দ্বিতীয় বিজেপি
Image

বিহারের বোচাহান কেন্দ্রে উপনির্বাচনে এগিয়ে লালুর আরজেডি, দ্বিতীয় বিজেপি

পটনা, ১৬ এপ্রিল (হি.স.) : বিহারের মুজাফফরপুরের বোচাহান আসনের উপনির্বাচনের চমক আরজেডির। এই কেন্দ্রে লিড বাড়াচ্ছে লালু-তেজস্বীর আরজেডি। প্রথম রাউন্ডে বিজেপি প্রার্থী বেবী কুমারী এগিয়ে ছিলেন। কিন্তু তারপর থেকে তিনি পিছিয়ে পড়তে শুরু করেন। ১৫ রাউন্ড গণনার পর। আরজেডির অমর পাসওয়ান ৩৩ হাজারেরও বেশি ভোটে এগিয়ে। দুই নম্বরে বিজেপি প্রার্থী এবং তিন নম্বরে ভিআইপি প্রার্থী গীতা কুমারী।

শনিবার সকাল ৮টা থেকে বোচাহান উপনির্বাচনের ভোট গণনা শুরু হয়।
নির্বাচন কমিশন সূত্র অনুযায়ী, ১৬ রাউন্ড গণনার পর বোচাহান কেন্দ্রে প্রথম স্থানে রয়েছেন আরজেডির অমর পাসওয়ান। তিনি ৫৩ হাজার ৪০৫টি ভোট পেয়েছেন। বিজেপির বেবী কুমারী পেয়েছেন ৩০৫৪১টি ভোট। মুকেশ সাহনির দল ভিআইপির প্রার্থী গীতা কুমারী ১৬৯৯৮টি ভোট পেয়েছেন। ২০২০ সালের বোচাহান কেন্দ্র জয়লাভ করেছিলেন ভিআইপি মুসাফির পাসওয়ান। তাঁর মৃত্যুর কারণে এই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top