News Flash

Image

Attack Journalist : বিলোনীয়ায় সাংবাদিক আক্রান্ত

বিলোনীয়া, ১৫ এপ্রিল৷৷ বুধবার রাতে গড়িয়া মেলা দেখতে গিয়ে আক্রান্ত কলেন ত্রিপুরা নামে এক সাংবাদিক৷ ঘটনা বিলোনিয়া থানাধীন উত্তর সোনাছড়ি বৃন্দামাটিলা এলাকায়৷ বৃহস্পতিবার সকালে হাসপাতালে চিকিৎসার পর সাংবাদিকদের পক্ষ থেকে দুসৃকতিকারী ধন মোহন ত্রিপুরার বিরুদ্ধে বিলোনিয়া থানাতে মামলা দায়ের করা হয় দোষীকে গ্রেপ্তার করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য৷ ঘটনায় তীব্র নিন্দায় সরব হয়েছে বিলোনিয়া প্রেস ক্লাব ৷ সমাজ বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে, সমাজদ্রোহীদের বিরুদ্ধে কলম ধরতেই সাংবাদিকদের টার্গেট করে মেরে ফেলারও হুমকি সহ আক্রমন করে চলছে সমাজদ্রোহিরা৷ উপজাতিদের ধর্মীয় উৎসব গড়িয়া পূজাকে কেন্দ্র করে উত্তর সোনাইছড়ি বৃন্দামাটিলা এলাকায় গড়িয়া পূজা ও মেলা আয়োজিত হয় গত কাল থেকে৷

ককবরক বৈদ্যুতিন চ্যানেলের সাংবাদিক কলেন ত্রিপুরা মেলার আয়োজনের খবর সংগ্রহ সহ মেলায় ঘুরতে যায়৷ এই মেলার মধ্যেই বসে জুয়ার আসর৷ সাংবাদিক কলেন ত্রিপুরা যাওয়ার কিছু ক্ষন পরেই গোপন খবর পেয়ে বিলোনিয়া থানা থেকে পুলিশ ছুটে যায় মেলায়৷ পুলিশকে দেখার পর এক জুয়া কারবারি সাংবাদিক কলেন ত্রিপুরাকে ডেকে নিয়ে গিয়ে পুলিশকে কেন খবর দিলি এই কথা বলেই সাংবাদিক কলেন ত্রিপুরার মাথায়, মুখে কিল ঘুষি মারতে থাকে সমাজদ্রোহী ধনমোহন ত্রিপুরা৷ আঘাতের যন্ত্রনা পেয়ে আক্রান্ত সাংবাদিক মাটিতে লুটিয়ে পড়ার পরেও হত্যার উদ্দেশ্যে গলা চেপে ধরে৷ আজ সকালে সাংবাদিক কলেন ত্রিপুরাকে বিলোনিয়া হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য৷ এরপর বিলোনিয়া সাংবাদিকদের পক্ষ থেকে হত্যার চেষ্টার অভিযোগে ধনমোহন ত্রিপুরার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়৷

Releated Posts

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি

আগরতলা, ২৫ জুলাই: ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে আগরতলায় মার্শাল রেলি কটল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। মিছিলে উপস্থিত…

ByByNews Desk Jul 25, 2026

আইনশৃঙ্খলা, জাতীয় সড়কের বেহাল দশা ও জনস্বার্থের ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের ঘোষণা সিপিআই(এম)-র

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রাক্তন মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের রহস্যজনক মৃত্যু, জাতীয় সড়কের বেহাল অবস্থা,…

ByByNews Desk Jul 25, 2026

গরু চুরির অভিযোগে দুই ভাই আটক, উদ্ধার চারটি গবাদি পশু ও পাচারে ব্যবহৃত গাড়ি

আগরতলা, ২৫ জুলাই: গরু চুরির অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে চারটি গবাদি পশু উদ্ধার…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top