News Flash

  • Home
  • দিনের খবর
  • KS Ishwarappa : ইস্তফা দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দিলেন ঈশ্বরাপ্পা, বললেন তদন্ত হওয়া উচিত
Image

KS Ishwarappa : ইস্তফা দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দিলেন ঈশ্বরাপ্পা, বললেন তদন্ত হওয়া উচিত

শিবমোগা, ১৩ এপ্রিল (হি.স.): ঠিকাকর্মীর আত্মহত্যা এবং ঘুষ নেওয়ার অভিযোগ ঘিরে রীতিমতো চাপে রয়েছেন কর্ণাটকের মন্ত্রী কে এস ঈশ্বরাপ্পা, বিরোধীরা মন্ত্রিসভা থেকে তাঁর ইস্তফার দাবি জানাচ্ছে। এমতাবস্থায় ইস্তফা দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দিলেন ঈশ্বরাপ্পা, বরং বললেন তদন্ত হওয়া উচিত। ঈশ্বরাপ্পা বুধবার সাংবাদিক সম্মেলনে বলেছেন, “কোনও কারণ ছাড়া আমার ইস্তফা দেওয়ার প্রশ্নই ওঠে না। মুখ্যমন্ত্রী বোম্মাই এবং দলের সভাপতিকে আমি জানিয়েছি, আমার ইস্তফা দেওয়ার কোনও প্রশ্নই ওঠে না।”

ঠিকাদারের মৃত্যুর ঘটনায় তদন্তের দাবি জানিয়ে কর্ণাটকের গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী ঈশ্বরাপ্পা বলেছেন, “মৃত্যুর নেপথ্যে যে ষড়যন্ত্র রয়েছে, তা তদন্ত হওয়া উচিত।” প্রসঙ্গত, আত্মঘাতী সন্তোষ পাটিল একটি হোয়াটসঅ্যাপ মেসেজে দুর্নীতির অভিযোগ এনেছেন ঈশ্বরাপ্পার বিরুদ্ধে। মন্ত্রী এদিন জানান, দেহের পাশে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি।

Releated Posts

রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…

ByByNews Desk Jun 10, 2026

খুনের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার

কলকাতা, ১০ জুন (আইএএনএস): খুনের চেষ্টা, শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে বুধবার গ্রেফতার করা হল কলকাতা পুরসভার (কেএমসি) তৃণমূল…

ByByNews Desk Jun 10, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানে বাধা, রাঁচিতে অনির্দিষ্টকালের অনশন শুরু ১৭ ঝাড়খণ্ড আন্দোলনকারীর

রাঁচি, ১০ জুন (আইএএনএস): পৃথক ঝাড়খণ্ড রাজ্য গঠনের আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বুধবার রাঁচিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে…

ByByNews Desk Jun 10, 2026

বেলডাঙা হিংসা মামলায় এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১০ জুন (আইএএনএস): চলতি বছরের জানুয়ারিতে মুর্শিদাবাদের বেলডাঙায় সংঘটিত হিংসা ও অশান্তির ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top