News Flash

  • Home
  • খেলা
  • Judo Championship : জাতীয় জুডো চ্যাম্পিয়নশিপের জন্য রাজ্যদল গঠন ১৯শে
Image

Judo Championship : জাতীয় জুডো চ্যাম্পিয়নশিপের জন্য রাজ্যদল গঠন ১৯শে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ এপ্রিল।। রাজ্যের জুডো খেলোয়ারদের সিলেকশন ট্রায়াল অনুষ্ঠিত হচ্ছে আগামী ১৯ এপ্রিল। ওইদিন সকাল সাড়ে নয়টায় বাধারঘাটস্থিত স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার জুডো ইন্ডোর হলে জুডোকাদের উপস্থিত থাকতে অনুরোধ জানানো হচ্ছে।

উল্লেখ্য, আগামী ৪ থেকে ৮ মে অন্ধ্রপ্রদেশের গুন্টুরে আচার্য নাগার্জুন ইউনিভার্সিটিতে সিনিয়র জাতীয় জুডো চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হচ্ছে। এতে পুরুষ ও মহিলা উভয় বিভাগে ত্রিপুরা দল অংশগ্রহণ করবে বলে অল ত্রিপুরা জুডো অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে। পাশাপাশি রাজ্য দল গঠনের লক্ষ্যে সংস্থার জয়েন্ট সেক্রেটারি কিশোর দাস, এক বিবৃতিতে ১৯ এপ্রিল সকাল সাড়ে নয়টায় বাধারঘাটস্থিত সাঁই জুডো হলে সকল খেলোয়াড়, কোচ এবং অফিসিয়ালদের রিপোর্ট করতে অনুরোধ জানিয়েছেন।

Releated Posts

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026

বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প

তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…

ByByNews Desk Jun 10, 2026

‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…

ByByNews Desk Jun 9, 2026

নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top