News Flash

  • Home
  • খেলা
  • Cricket : স্কুল ক্রিকেটে অঘটন : উমাকান্ত ইংলিশ মিডিয়ামকে হারিয়ে শিশু বিহার কো: ফাইনালে
Image

Cricket : স্কুল ক্রিকেটে অঘটন : উমাকান্ত ইংলিশ মিডিয়ামকে হারিয়ে শিশু বিহার কো: ফাইনালে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ এপ্রিল।। স্কুল ক্রিকেটে অঘটন। হেরে গেলো উমাকান্ত ইংলিশ মিডিয়াম স্কুল। প্রথম ম্যাচে চমক দেওয়া উমাকান্ত ইংলিশ মিডিয়াম স্কুল মঙ্গলবার শিশু বিহার স্কুলের কাছে পরাজিত হয়ে আসর থেকে ছিটকে যায়। দলের দুই নির্ভরযোগ্য ব্যাটসম্যান অভিরাজ এবং স্পর্শ ব্যর্থ হওয়ায় উমাকান্ত ইংলিশ মিডিয়াম স্কুল জয়ের লক্ষ্যে পৌঁছতে পারেনি। জয় পেয়ে কোয়ার্টার ফাইনালে খেলার ছাড়পত্র অর্জন করলো শিশু বিহার স্কুল।

নরসিংগড় পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে অনুষ্ঠিত ম্যাচে এদিন শিশু বিহার স্কুল ৯৩ রানে পরাজিত করে উমাকান্ত ইংলিশ মিডিয়াম স্কুলকে। এদিন সকালে টসে জয়লাভ শিশু বিহার স্কুল ৩৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৮৩ রান করে। দলের পক্ষে সপ্তজিৎ দাস ৩৪ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৩, শুভদীপ দাস ৬৫ বল খেলে ৭ টি বাউন্ডারির সাহায্যে ৩৯,জয়জিৎ সাহা ৩৩ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ২৮ এবং ধ্রুব কান্তি দেব ৩৩ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২৪ (‌অপ:‌) রান করে। দল অতিরিক্ত খাতে পায় ২৭ রান। উমাকান্ত ইংলিশ মিডিয়াম স্কুলের পক্ষে আবীর কর্মকার (‌৩/‌৪০), মহ:‌ আব্দুল রেহান (‌২/‌১৯) এবং সৌরদীপ রায় (‌২/‌২৬) সফল বোলার। জবাবে খেলতে নেমে তথাগত চক্রবর্তী (‌৩/‌১১) এবং ধ্রুব কান্তি দেবের (‌৩/‌১৩) দুরন্ত বোলিংয়ে উমাকান্ত ইংলিশ মিডিয়াম স্কুলের ইনিংস গুটিয়ে যায মাতর ৯০ রানে। দলের পক্ষে নিলাঞ্জন আচার্য ৪০ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে‌‌‌‌‌‌ ২২ এবং মহ:‌আব্দুল রহমান ২২ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১২ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ২৭ রান। শিশু বিহার স্কুলের পক্ষে এছাড়া দেবজিৎ সাহা (‌২/‌১৫) সফল বোলার।‌

Releated Posts

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026

সিডব্লিউজি ২০২৬: গ্লাসগোতে প্রথম দিনেই লন বোলসে ভারতের অভিযান, রাতে উদ্বোধনী অনুষ্ঠান

গ্লাসগো, ২২ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস ২০২৬। ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায়…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top