News Flash

  • Home
  • খেলা
  • Cricket : সম্রাটের অলরাউন্ড পারফরমেন্সে প্রগতি বিদ্যাভবন শেষআটে
Image

Cricket : সম্রাটের অলরাউন্ড পারফরমেন্সে প্রগতি বিদ্যাভবন শেষআটে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ এপ্রিল।। দুর্দান্ত জয় পেয়েছে প্রগতি বিদ্যাভবন। বনেদি বিদ্যালয় শ্রী কৃষ্ণ মিশন স্কুলকে ৬ উইকেটের ব্যবধানে হারিয়ে প্রগতি বিদ্যাভবন আন্তঃস্কুল ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেছে। বিশেষ করে সম্রাট দাসের অনবদ্য অপরাজিত শতরানের দৌলতে প্রগতি বিদ্যাভবন দুর্দান্ত জয় পেয়েছে। সম্রাট শুধু ব্যাটিংয়েই নয়, বোলিংয়েও সুরয ও উজ্জ্বলকে সঙ্গে নিয়ে প্রতিপক্ষের শিবিরে একপ্রকার ধস নামিয়ে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে।

ইতিমধ্যে টিসিএ আয়োজিত সদর আন্তঃস্কুল অনূর্ধ্ব-১৭ ক্রিকেট টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত হয়েছে। কোয়ার্টার ফাইনালের ম্যাচ শুরু হবে আগামীকাল থেকে। মঙ্গলবার সকাল ন’টায় এমবিবি স্টেডিয়ামে খেলা শুরুতে টস জিতে প্রগতি বিদ্যাভবন প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শ্রী কৃষ্ণ মিশন স্কুলকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। নির্ধারিত ৪৫ ওভারে শ্রী কৃষ্ণ মিশন স্কুল ৯ উইকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে ময়ূখ চক্রবর্তীর ৩৪ রান এবং মাহিন চৌধুরীর ৩১ রান উল্লেখ করার মতো। প্রগতি বিদ্যাভবনের সূরয সোম ২৬ রানে ৪টি, সম্রাট দাস ২০ রানে তিনটি এবং উজ্জ্বল দাস ২৯ রানে ২ উইকেট পেয়েছে।

জবাবে ব্যাট করতে নেমে প্রগতি বিদ্যাভবন ২৮.২ ওভার খেলে ৪ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দলের পক্ষে বিশেষ করে সম্রাট দাসের অনবদ্য অপরাজিত শতরান দলকে সহজ জয় এনে দেয়। সম্রাট ৭৭ বল খেলে কুড়িটি বাউন্ডারির সৌজন্যে ১০৮ রান করে অপরাজিত থেকে দলকে জয়ী করার পাশাপাশি ম্যান অফ দ্য ম্যাচের খেতাবও ছিনিয়ে নেয়। শ্রী কৃষ্ণ মিশন স্কুলের সোমরাজ ভৌমিক দুটি উইকেট পেয়েছে ২২ রানের বিনিময়ে। দিনের খেলা: বিদ্রোহী কবি নজরুল বিদ্যাভবন বনাম নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের কোয়াটার ফাইনাল ম্যাচ। এমবিবি স্টেডিয়ামে, সকাল ন’টায়।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top