News Flash

  • Home
  • খেলা
  • Cricket : ফের বিপর্যয় বাংলাদেশের, ৩৩২ রানের বিশাল ব্যবধানে হার
Image

Cricket : ফের বিপর্যয় বাংলাদেশের, ৩৩২ রানের বিশাল ব্যবধানে হার

ঢাকা, ১১ এপ্রিল (হি.স.) :কেশব মহারাজের ঘূর্ণিতে ধরাশায়ী বাংলাদেশ। আবার ইনিংসে সাত উইকেট মহারাজের। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসেও সাত উইকেট নিয়ে একাই শেষ করে দিলেন মোমিনুল হকদের।

জয়ের জন্য ৪১৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে মোমিনুল হকরা গুটিয়ে গেলেন মাত্র ৮০ রানে। প্রথম টেস্টেও বাংলাদেশের ব্যাটারদের জারিজুরি শেষ হয়ে যায় মাত্র ৫৩ রানে।
প্রথম টেস্টের মতোই সোমবার মহারাজের দুরন্ত বোলিংয়ের সামনে কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা। ওপেনার তামিম ইকবাল ১৩ রান করলেও অন্য ওপেনার মাহমুদুল হাসান জয় খাতাই খুলতে পারেননি। তিন নম্বরে নামা নাজমুল হোসেন শান্ত ৭ রান করেন। ইনিংসের শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে শুরু করে বাংলাদেশ।

অধিনায়ক মোমিনুলের অবদান মাত্র ৫। উইকেটরক্ষক লিটন দাস (২৭) তবু প্রতিরোধের চেষ্টা করেন। তাঁকে কিছুটা সঙ্গ দেন মেহদি হাসান মিরাজ। তিনি ২০ রান করেন। সপ্তম উইকেটের জুটিতে তাঁরা যোগ করেন ২৫ রান। এটাই বাংলাদেশের ইনিংসের সব থেকে বড় জুটি। সফরকারীদের পাঁচ ব্যাটার কোনও রানই করতে পারেননি। ৭ উইকেটে ৮০ থেকে কোনও রান যোগ হওয়ার আগেই মাত্র সাত বলে শেষ হয়ে যায় বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। ফলে ৩৩২ রানের বিশাল ব্যবধানে হারল তারা।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top