News Flash

  • Home
  • খেলা
  • Cricket : দ্বীপের অলরাউন্ড পারফরম্যান্সে কো: ফাইনালে বরদোয়ালি স্কুল
Image

Cricket : দ্বীপের অলরাউন্ড পারফরম্যান্সে কো: ফাইনালে বরদোয়ালি স্কুল

বরদোয়ালি স্কুল-‌২৬৫
বেলাবর স্কুল-‌১০২

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ এপ্রিল।। দ্বীপ দাসের অলরাউন্ড পারফরম্যান্স। আর তাতেই কোয়ার্টার ফাইনালে খেলার ছাড়পত্র অর্জন করলো বরদোয়ালি স্কুল। অনেকটা হেলায় হারিয়ে দিলো বেলাবর স্কুলকে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-‌১৭ সদর আন্ত:‌ স্কুল ক্রিকেটে। সোমবার এম বি বি স্টেডিয়ামে প্রি কোয়ার্টার ফাইনালের ম্যাচে বরদোয়ালি স্কুল ১৬৩ রানে পরাজিত করে বেলাবর স্কুলকে। ব্যাট এবং বল-‌ উভয় বিভাগেই এদিন দাপট দেখায় বরদোয়ালি স্কুলের ক্রিকেটাররা।

এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে বরদোয়ালি স্কুল ৪৩.‌২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৬৫ রান করে। দলের পক্ষে দ্বীপ দাস ৩৬ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৪০, আলফা দেববর্মা ২৮ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৯,অদিত্য দে ৪৩ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ৩৬, শুভম চন্দ্র দাস ৩৭ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ৩২,অনামূল হক ৩৯ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ২৭, পরিতোষ দেবনাথ ২৪ বল খেলে ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২১ এবং স্বাত্তিক দত্ত ২৯ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২০ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ৪৩ রান।

বেলাবর স্কুলের পক্ষে অমিত সরকার (‌৩/‌২৯) এবং বিজয় দাস (‌৩/‌৫৩) সফল বোলার। জবাবে খেলতে নেমে বেলাবর স্কুল ২৫.‌১ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১০২ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে সুমন সাহা ৪৪ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে‌‌ ২৪, তন্ময় সিনহা ৯ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২০ এবং সুকান্ত পাল ১৩ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১২ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ২২ রান। বরদোয়ালি স্কুলের পক্ষে দবীপ দাস (‌৩/‌১৩), স্বাত্তিক দত্ত (‌৩/‌৩৫) এবং বিশাল দাস (‌২/‌২৩) সফল বোলার। ‌‌‌

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top