News Flash

  • Home
  • দিনের খবর
  • Rain: জম্মু-কাশ্মীরে ফের বৃষ্টির পূর্বাভাস, হতে পারে দমকা হাওয়া ও বজ্রপাত
Image

Rain: জম্মু-কাশ্মীরে ফের বৃষ্টির পূর্বাভাস, হতে পারে দমকা হাওয়া ও বজ্রপাত

শ্রীনগর, ১১ এপ্রিল (হি.স.): জম্মু-কাশ্মীরে ফের বৃষ্টির পূর্বাভাস, মঙ্গলবার থেকে ৩ দিন আগামী ১৪ এপ্রিল পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে জম্মু-কাশ্মীরে। এই সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি হতে পারে দমকা হাওয়া ও বজ্রপাত। মঙ্গলবার থেকে ১৪ এপ্রিল পর্যন্ত কৃষিকাজ বন্ধ রাখতে পরামর্শ দেওয়া হয়েছে কৃষকদের। সোমবার জম্মু-কাশ্মীরের আবহাওয়া দফতর জানিয়েছে, ১২ এপ্রিল (বিকেল) থেকে ১৪ এপ্রিল (দুপুর) পর্যন্ত একটি পশ্চিমী ঝঞ্ঝা জম্মু ও কাশ্মীর এবং পার্শ্ববর্তী অঞ্চলগুলিকে প্রভাবিত করতে পারে।

১২ এপ্রিল (রাত) থেকে ১৩ এপ্রিল (দুপুর) রাত পর্যন্ত বজ্রপাত এবং দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে মোটামুটি বিস্তীর্ণ জায়গায় বিক্ষিপ্তভাবে এবং তারপরে ১৪ এপ্রিল পর্যন্ত বিভিন্ন বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে। এই সময়ে বাগান ও ক্ষেতে রাসায়নিক স্প্রে এবং সেচ কার্যক্রম স্থগিত করার পরামর্শ দেওয়া হচ্ছে কৃষক ও চাষিদের।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top