News Flash

  • Home
  • দিনের খবর
  • Arrested: খারাগোনে হিংসার ঘটনায় ধৃত ৭৭, দোষীদের কঠোর শাস্তির হুঁশিয়ারি শিবরাজের
Image

Arrested: খারাগোনে হিংসার ঘটনায় ধৃত ৭৭, দোষীদের কঠোর শাস্তির হুঁশিয়ারি শিবরাজের

ভোপাল, ১১ এপ্রিল (হি.স.): মধ্যপ্রদেশের খারাগোনে-তে রামনবমীর শোভাযাত্রায় হিংসা ও পাথর নিক্ষেপের ঘটনায় মোট ৭৭ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার এমনটাই জানিয়েছেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। এদিনই মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, দোষীদের কোনও রেয়াত করা হবে না। ‘ক্লেইমস ট্রাইব্যুনাল’ গঠন করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

রামনবমী শোভাযাত্রাকে ঘিরে রবিবার অশান্ত হয় মধ্যপ্রদেশের খারাগোনে। শোভাযাত্রা লক্ষ্য করে পাথর ছোড়া হয়, কিছু বাড়ি ও গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। গুলিবিদ্ধ হন পুলিশ সুপার। খারাগোনের ডিআইজি তিলক সিং জানিয়েছেন, “৬০-৭০ জনকে হেফাজতে নেওয়া হয়েছে।পুলিশ সুপারের পায়ে গুলি লাগে, তিনি এখন স্থিতিশীল রয়েছেন।

মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র জানিয়েছেন, খারাগোনে হিংসার ঘটনায় ৭৭ জনকে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। পুলিশ সুপার আহত হয়েছেন, ৬ জন পুলিশ কর্মীও আহত হয়েছেন। সকলেই স্থিতিশীল রয়েছেন। একজন ব্যক্তি মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, খারাগোনের ঘটনা দুঃখজনক। দাঙ্গাবাজরা রেহাই পাবে না। কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাদের শুধু কারাগারেই পাঠানো হবে না, সরকারি ও ব্যক্তিগত সম্পত্তি ভাঙচুরের জন্য মূল্য চোকাতে হবে। আমরা একটি ‘ক্লেইমস ট্রাইব্যুনাল’ গঠন করছি।”

Releated Posts

তামিলনাড়ুর শিবকাশীতে অবৈধ বাজি গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩; তদন্ত শুরু

শিবকাশী (তামিলনাড়ু), ২৬ জুলাই (আইএএনএস): তামিলনাড়ুর বিরুধুনগর জেলার শিবকাশী তালুকের সেঙ্গামালপট্টি গ্রামে একটি অবৈধ বাজি গুদামে রবিবার ভয়াবহ…

ByByNews Desk Jul 26, 2026

বিহারে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি তেজস্বী যাদবের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বিহারে নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার না হলে রাজ্যজুড়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ সীতামঢ়ির প্লাস্টিক পুনর্ব্যবহার উদ্যোগ, আহমেদাবাদের বৃক্ষরোপণ ও ‘ভোকাল ফর লোকাল’-এর প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি/সীতামঢ়ি/গান্ধীনগর, ২৬ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে পরিবেশ…

ByByNews Desk Jul 26, 2026

প্রধানমন্ত্রী পূর্ণ আস্থা রেখেই শিক্ষামন্ত্রকের দায়িত্ব দিয়েছেন: প্রহ্লাদ জোশী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব গ্রহণের পর রবিবার কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top