News Flash

  • Home
  • দিনের খবর
  • Explosion: গুজরাটে কেমিক‍্যাল ফ্যাক্টরিতে বিস্ফোরণ ও আগুন, ৬ শ্রমিকের মৃত‍্যু
Image

Explosion: গুজরাটে কেমিক‍্যাল ফ্যাক্টরিতে বিস্ফোরণ ও আগুন, ৬ শ্রমিকের মৃত‍্যু

আহমেদাবাদ, ১১ এপ্রিল (হি.স.): গুজরাটের ভারুচ জেলায় রাসায়নিক ফ্যাক্টরিতে বিস্ফোরণ ও আগুনে প্রাণ হারালেন ৬ জন শ্রমিক। সোমবার ভোররাত তিনটে নাগাদ আহমেদাবাদ থেকে প্রায় ২৩৫ কিলোমিটার দূরে দাহেজ শিল্পাঞ্চল এলাকায় অবস্থিত রাসায়নিক ফ্যাক্টরিতে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের পরই আগুন ধরে যায় ফ্যাক্টরিতে।

ভারুচের পুলিশ সুপার লীনা পাটিল জানিয়েছেন, সোমবার ভোররাত তিনটে নাগাদ দাহেজ শিল্পাঞ্চল এলাকায় অবস্থিত রাসায়নিক ফ্যাক্টরিতে বিস্ফোরণ হয়। ৬ জন শ্রমিক চুল্লির কাছে কাজ করছিলেন, দ্রাবক পাতন প্রক্রিয়া চলাকালীন হঠাৎ সেটি বিস্ফোরিত হয়। এরপর আগুন ধরে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৬ জন শ্রমিকের। পরে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিভিয়ে ফেলা হয় আগুন। এই ঘটনায় কেউ আহত হননি।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top