News Flash

  • Home
  • দেশ
  • Ram Nabami : রামনবমীর মিছিলে পুলিশের বাধায় উত্তপ্ত বাঁকুড়া
Image

Ram Nabami : রামনবমীর মিছিলে পুলিশের বাধায় উত্তপ্ত বাঁকুড়া

বাঁকুড়া, ১০ এপ্রিল (হি. স.) : রামনবমীর মিছিলে পুলিশের বাধায় উত্তপ্ত হয়ে উঠল বাঁকুড়া। মিছিলে অংশগ্রহণকারীদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয় পুলিশের। রবিববার সন্ধ্যায় ঘটনাটি ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠি চালায় পুলিশ। ফাটানো হয় কাঁদানো গ্যাসের সেল।

এদিন রামনবমীর মিছিলে প্রায় হাজার দশের অধিক মানুষ যোগ দেয়।মহিলাদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।মিছিল মাচানতলার সন্নিকটে হাজির হলে পুলিশ মিছিলের পথ পরিবর্তন করে অন্যপথে ঘুরে যাবার নির্দেশ দিলেই শুরু হয় গন্ডগোল । মিছিলে যোগদান কারীদের বক্তব্য চিরাচরিত পথ ধরেই মিছিল যাবে।উপস্থিত পুলিশ আধিকারিকদের বক্তব্য রমজান মাস চলছে তাই মসজিদের সামনে দিয়ে যাওয়া চলবে না।পাল্টা উদ্যোক্তাদের বক্তব্য ওই পথ দিয়েই বরাবর মিছিল যায়, কখনও কোনও ঝামেলা হয় নি ,এবার বাধা কেন? এই প্রশ্নের সদুত্তর না পেতেই মিছিলে যোগদানকারীরা উত্তেজিত হয়ে ওঠে, মিছিল ওইখানেই দীর্ঘক্ষণ দাড়িয়ে থাকলেও পুলিশ অনড় থাক। এরপর জোর করেই পুলিশের বেষ্টনী ভেঙেই মিছিল যাওয়ার চেষ্টা হলে পুলিশ নির্বিচারে লাঠি চালায় ও পরে কাঁদানে গ্যাস চালায়।পুলিশের লাঠিতে বহু মানুষ আহত হয়, মহিলারাও বাদ যায়নি বলে ও অভিযোগ।এরপরই মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়।এই ঘটনায় সারা বাঁকুড়া শহর জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।এই ঘটনায় সাধারণ মানুষ পুলিশের অতি সক্রিয় তাকেই দায়ী করেছেন। এ বিষয়ে পুলিশের কোনও বক্তব্য মেলে নি।

Releated Posts

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026

শ্রীরামপুরে মমতার শুক্রবারের সভায় শর্তসাপেক্ষে অনুমতি কলকাতা হাইকোর্টের

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): হুগলির শ্রীরামপুরে শুক্রবার তৃণমূল কংগ্রেসের আয়োজিত রাজনৈতিক কর্মসূচিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় শর্তসাপেক্ষে…

ByByNews Desk Sep 10, 2026

সিএমআরএল-এক্সালজিক মামলা: বিজয়ন-সহ অন্যদের বিরুদ্ধে ভিজিল্যান্স তদন্ত নিয়ে আইনি মতামত চাইছে কেরল সরকার

তিরুবনন্তপুরম, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): সিএমআরএল-এক্সালজিক মামলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-সহ কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়েরের জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top