News Flash

  • Home
  • দেশ
  • BJP : হাঁসখালিতে ধর্ষণের পর কিশোরীর মৃত্যুর ঘটনায় ১২ ঘণ্টা বনধে ডাক বিজেপির
Image

BJP : হাঁসখালিতে ধর্ষণের পর কিশোরীর মৃত্যুর ঘটনায় ১২ ঘণ্টা বনধে ডাক বিজেপির

কৃষ্ণনগর, ১০ এপ্রিল (হি. স.) : নদিয়ার হাঁসখালিতে নাবালিকা ধর্ষণের প্রতিবাদে সোমবার ১২ ঘণ্টা বনধের ডাক দিল বিজেপি। সেখানে তৃণমূল কংগ্রেস নেতার ছেলের বিরুদ্ধে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওইদিন নির্যাতিতার বাড়িতে যাওয়ার কথা গেরুয়া শিবিরের প্রতিনিধি দলেরও। তদন্তে নেমে পুলিশ গাজনা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য সমর গোয়ালার ছেলে ব্রজগোপাল গোয়ালাকে রবিবার গ্রেফতার করেছে।

অভিযোগ, গত ৪ এপ্রিল ১৪ বছরের নাবালিকাকে জন্মদিনের পার্টিতে ডেকে মদ্যপান করায় ব্রজগোপাল। এরপর সে ও তার বন্ধুরা মিলে গণধর্ষণ করে নাবালিকাকে। রাতে এক মহিলাকে দিয়ে নাবালিকা প্রেমিকাকে বাড়ি পাঠিয়ে দেয় সে। অভিযোগ, এরপর ক্রমশ অসুস্থ হয়ে পড়তে থাকে নাবালিকা। ওদিকে তাকে হাসপাতালে নিয়ে যেতে বাধা দেয় ব্রজগোপাল ও তার সাঙ্গপাঙ্গরা। মঙ্গলবার মৃত্যু হয় তার। এরপর দ্রুত নাবালিকার দেহ সৎকারে বাধ্য করে ব্রজগোপাল। এমনকী পুলিশে জানালে ফল ভালো হবে না বলে হুমকি দেয় সে। অবশেষে শনিবার হাঁসখালি থানায় অভিযোগ দায়ের করে মৃত কিশোরীর পরিবার। এর পরই ব্রজগোপালকে গ্রেফতারির দাবি ওঠে। রবিবার তাকে গ্রেফতার করে হাঁসখালি থানার পুলিশ। হাঁসখালির ঘটনায় ক্ষোভে ফুঁসছে ওই এলাকা-সহ গোটা বাংলা। রাজ্যের আইনশৃঙ্খলার অবনতি হয়েছে বলে আরও একবার অভিযোগ তুলে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, “যারা এ ধরনের অত্যাচার করছে তাদের ভয় বলে কিছু নেই তা বোঝাই যাচ্ছে।” এই ঘটনার প্রতিবাদে সোমবার হাঁসখালিতে ১২ ঘণ্টা বন্‌ধের ডাক দিয়েছে বিজেপি ।

Releated Posts

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026

শ্রীরামপুরে মমতার শুক্রবারের সভায় শর্তসাপেক্ষে অনুমতি কলকাতা হাইকোর্টের

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): হুগলির শ্রীরামপুরে শুক্রবার তৃণমূল কংগ্রেসের আয়োজিত রাজনৈতিক কর্মসূচিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় শর্তসাপেক্ষে…

ByByNews Desk Sep 10, 2026

সিএমআরএল-এক্সালজিক মামলা: বিজয়ন-সহ অন্যদের বিরুদ্ধে ভিজিল্যান্স তদন্ত নিয়ে আইনি মতামত চাইছে কেরল সরকার

তিরুবনন্তপুরম, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): সিএমআরএল-এক্সালজিক মামলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-সহ কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়েরের জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top