News Flash

  • Home
  • দেশ
  • Imran Khan : ইমরান খানের সমালোচনায় তসলিমা
Image

Imran Khan : ইমরান খানের সমালোচনায় তসলিমা

কলকাতা, ১০ এপ্রিল (হি. স.) : ইমরান খানকে নিয়ে পাকিস্তানে ঘোর অনিশ্চয়তার মাঝে রবিবার তাঁর সমালোচনা করলেন তসলিমা নাসরিন। সামাজিক মাধ্যমে তসলিমা লিখেছেন, “ইমরান খান হাসিনার পদাঙ্ক অনুসরণ করে বিপদে পড়লেন। তিনি হাসিনার মতো তালেবানদের বন্ধু হয়েছিলেন, ভেবেছিলেন তালেবানদের বন্ধু হলে বুঝি আর্মির বন্ধু হওয়ার দরকার পড়বে না। কিন্তু না, পাকিস্তানে আর্মিকে মধ্যম আঙুল দেখালে তার শাস্তি ভোগ করতে হয়। আর বোধহয় তিনি ক্ষমতার কুরসিতে আরোহন করতে পারবেন না।

বেচারা। অক্সফোর্ডে পড়েছেন, ইউরোপীয় মেয়েদের সঙ্গে প্রেম করেছেন, বিয়ে না করে প্রেমিকাদের সঙ্গে শুয়েছেন, তাদের গর্ভবতী করেছেন, ধর্মের ধ-ও মানেননি কোনওদিন, দাড়ি রাখেননি, টুপি চড়াননি, এই লোক বোধহয় পাকিস্তানকে মানুষ বানাবেন, সভ্য, শিক্ষিত এবং সেক্যুলার বানাবেন। তা নয়, তিনি উন্নতমানের রাজনীতি না করে নিম্নমানের রাজনীতি শুরু করলেন। ভারত বিরোধিতা, আমেরিকা বিরোধিতা, মুক্তচিন্তা বিরোধিতা শুরু করলেন।

এত নারীসঙ্গ লাভের পর নারীর প্রতি ধর্মান্ধদের দৃষ্টিভঙ্গিকে ধারণ করে রাখলেন। এত যে ভয়ংকর ব্লাসফেমি আইন বহাল আছে দেশে, যে আইনে অমুসলিমদের ফাঁসিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়, সেই আইনটি নিজের শাসনামলে বাতিল করেননি। কী ঘোড়ার ডিমটা করেছেন তিনি! যে লোক ইহুদি সুন্দরীর প্রেমে পড়ে বিয়ে করেছিলেন, সেই লোকের কতটা অধঃপতন হলে দুনিয়ার সব জিন-ভুতে কুসংস্কারে বিশ্বাস করা এক আপাদমস্তক বোরখাওয়ালিকে বিয়ে করতে পারেন! ইমরান খানের ফ্যামিলি ভালো। দান করার হাত বড় ছিল তাঁর বাবার। ইমরান খান সম্ভবত ভালো কাজ একটিই করেছেন জীবনে, সেটি হলো তাঁর মায়ের নামে বিশাল বড় একটি ক্যান্সার হাসপাতাল বানিয়েছেন।“

Releated Posts

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026

শ্রীরামপুরে মমতার শুক্রবারের সভায় শর্তসাপেক্ষে অনুমতি কলকাতা হাইকোর্টের

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): হুগলির শ্রীরামপুরে শুক্রবার তৃণমূল কংগ্রেসের আয়োজিত রাজনৈতিক কর্মসূচিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় শর্তসাপেক্ষে…

ByByNews Desk Sep 10, 2026

সিএমআরএল-এক্সালজিক মামলা: বিজয়ন-সহ অন্যদের বিরুদ্ধে ভিজিল্যান্স তদন্ত নিয়ে আইনি মতামত চাইছে কেরল সরকার

তিরুবনন্তপুরম, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): সিএমআরএল-এক্সালজিক মামলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-সহ কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়েরের জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top