News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • Accident : হাফলঙে মাটি-চাপা পড়ে ঘটনাস্থলে মৃত্যু বদরপুরের বাসিন্দা জনৈক শ্রমিকের
Image

Accident : হাফলঙে মাটি-চাপা পড়ে ঘটনাস্থলে মৃত্যু বদরপুরের বাসিন্দা জনৈক শ্রমিকের

হাফলং (অসম), ১০ এপ্রিল (হি.স.) : পাহাড়ের মাটি-চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু ঘটেছে জনৈক শ্রমিকের। ঘটনাটি সংঘটিত হয়েছে ডিমা হাসাও জেলা সদ হাফলং শহরের অবস্থিত বিশ্বহিন্দু পরিষদের ছাত্রাবাস সংলগ্ন একটি নির্মাণস্থলে। নিহত শ্ৰমিককে করিমগঞ্জ জেলার অন্তর্গত বদরপুরের বাসিন্দা বছর ৪৫-এর জনৈক আলাউদ্দিন বলে শনাক্ত করা হয়েছে।

গত চার-পাঁচদিন থেকে বিশ্বহিন্দু পরিষদের কার্যালয় সংলগ্ন কবরস্থানের নীচে একটি নির্মাণ কাজ চলছে। আজ রবিবার পাহাড়ের নীচে গর্ত খোঁড়ার কাজে নিয়োজিত ছিলেন তিন শ্রমিক। বেলা প্রায় দেড়টা নাগাদ পাহাড় ধসে মাটি চাপা পড়ে যান আলাউদ্দিন। সুরক্ষিত দুই শ্রমিক জানান, উপর থেকে মাটি ধসে পড়ছে দেখে তৎক্ষণাৎ তাঁরা সরে যান। কিন্তু গর্ত থেকে উঠতে পারেননি আলাউদ্দিন। মাটির নীচেই শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন তিনি।।

ঘটনার পর আলাউদ্দিনের অপর দুই সঙ্গী চিৎকার করতে থাকেন। তাঁদের চিৎকারে আশপাশ এলাকার মানুষ জড়ো হয়ে মাটি খুঁড়ে আলাউদ্দিনকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

এদিকে ঘটনার খবর পেয়ে অকুস্থলে ছুটে যান ডিমা হাসাওয়ের জেলাশাসক নাজরিন আহমেদ, হাফলং সদর থানার ওসি রঞ্জিত শইকিয়া, টিএসআই লক্ষ্মীন্দর শইকিয়া সহ পুলিশের দল।

ওসি জানিয়েছেন, পাহাড়ের পাদদেশে অবৈধভাবে মাটি খোঁড়ার কাজ চলছিল। দুর্ভাগ্যজনক ঘটনা সম্পর্কে তদন্তের নির্দেশ দিয়েছেন জেলাশাসক। তিনি জানান, নিহত শ্রমিক আলাউদ্দিনের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাফলং সিভিল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

Releated Posts

মণিপুরে অপহৃত ৬ নাগা গ্রামবাসীর দেহ উদ্ধার, চাঞ্চল্য রাজ্যজুড়ে

ইম্ফল, ১০ জুন (আইএএনএস) : মণিপুরের কাঙপোকপি জেলায় গত ১৩ মে অপহৃত হওয়া নাগা সম্প্রদায়ের ছয় গ্রামবাসীর মৃতদেহ…

ByBySandeep Biswas Jun 10, 2026

ছয় মাসের জন্য মন্ত্রী-আমলা-জনপ্রতিনিধিদের বিদেশ সফরে স্থগিতাদেশ, ব্যয় সংযমে কড়া পদক্ষেপ মেঘালয় সরকারের

শিলং, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় নিয়ন্ত্রণ ও আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল মেঘালয় সরকার। আগামী…

ByByNews Desk Jun 10, 2026

কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রীর সঙ্গে বৈঠকে মণিপুরের মুখ্যমন্ত্রী, জাতীয় সড়ক প্রকল্পে দ্রুত অনুমোদনের আর্জি

নয়াদিল্লি/ইম্ফল, ১০ জুন (আইএএনএস): মণিপুরের মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ সিং বুধবার কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়করি-র…

ByByNews Desk Jun 10, 2026

ভারত-ইউরোপীয় ইউনিয়ন সম্পর্ক আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে অসম: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৯ জুন (আইএএনএস): বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা এবং কৌশলগত অবস্থানের কারণে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে সম্পর্ক…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top