News Flash

  • Home
  • বিদেশ
  • Prime Minister : হেরে ইতিহাস গড়লেন ইমরান, পাকিস্তানে আস্থা ভোটে প্রধানমন্ত্রীর হার এই প্রথম
Image

Prime Minister : হেরে ইতিহাস গড়লেন ইমরান, পাকিস্তানে আস্থা ভোটে প্রধানমন্ত্রীর হার এই প্রথম

ইসলামাবাদ, ১০ এপ্রিল (হি.স.) : শনিবার মধ্যরাতের পর পাকিস্তানে নয়া ইতিহাস তৈরি হয়েছে। অনাস্থা ভোটে হেরে পড়ে গেল ইমরান খানের সরকার। এর আগে কখনও কোনও পাকিস্তানি প্রধানমন্ত্রীকে অনাস্থা ভোটে হারতে হয়নি।

১৯৪৭ সালে পাকিস্তানের জন্মলগ্ন থেকে সেদেশে এখনও পর্যন্ত যত প্রধানমন্ত্রী হয়েছেন, তাঁরা কেউই নিজের ৫ বছরের মেয়াদ সম্পূর্ণ করতে পারেননি। সময়ের আগেই পদ থেকে সরে দাঁড়াতে হয়েছে। প্রাক্তন পাক অলরাউন্ডার ইমরান খানও সেই রেওয়াজ অক্ষুণ্ণ রাখলেন। ইমরান অবশ্য বলেছিলেন, তিনি শেষ বল পর্যন্ত খেলা চালিয়ে যাবেন, হার মানবেন না। শনিবার মধ্যরাতে দেখা গেল তাঁর সরকারের বিরুদ্ধে অনাস্থা ভোটে ১৭৪টি ভোট পড়ল, আস্থা হারালেন ইমরান। পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে ইমরান খানের অপসারণ এখন শুধু সময়ের অপেক্ষা। ৩৪২ আসনের পাকিস্তান অ্যাসেম্বলিতে ইমরান সরকারের বিরুদ্ধে ১৭৪ জন ভোট দেন। এখনও পর্যন্ত তথ্য অনুযায়ী, পাকিস্তানের নয়া প্রধানমন্ত্রী হতে পারেন শেহবাজ শরিফ। ইমরানের বিরুদ্ধে আন্দোলনে গোড়া থেকে নেতৃত্ব দিয়ে এসেছেন তিনি।

Releated Posts

ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে চাকরি নেওয়ার আগে সতর্ক থাকার পরামর্শ ভারতের, নিরাপত্তা ঝুঁকি নিয়ে এমইএ-র বিশেষ নির্দেশিকা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): ব্ল্যাক সি (কৃষ্ণসাগর) অঞ্চলে চলাচলকারী বা ওই অঞ্চলের মধ্য দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজে চাকরি…

ByByNews Desk Jul 26, 2026

বাংলাদেশে রথযাত্রার পথে আইইডি উদ্ধার, বড়সড় হামলার আশঙ্কা নস্যাৎ: ঢাকায় চাঞ্চল্য

ঢাকা, ২৫ জুলাই (আইএএনএস) : বাংলাদেশে হিন্দু সম্প্রদায়কে লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার আশঙ্কার মধ্যে ঢাকার মতিঝিল এলাকায় রথযাত্রার…

ByBySandeep Biswas Jul 25, 2026

ভোজ্যতেল ও ভারতীয় বাজারের উপরেই নির্ভর নেপালের রপ্তানি বৃদ্ধি, বাড়ছে ঝুঁকি

কাঠমান্ডু, ২৫ জুলাই (আইএএনএস): ২০২৫-২৬ অর্থবর্ষে (মধ্য জুলাইয়ে সমাপ্ত) নেপালের রপ্তানি সর্বকালের সর্বোচ্চ স্তরে পৌঁছালেও দেশের রপ্তানি ক্রমশ…

ByByNews Desk Jul 25, 2026

প্রথাগত সংবাদমাধ্যম থেকে মুখ ফিরিয়েছি, আমি না থাকলে দর্শক-শ্রোতাও থাকবে না: ট্রাম্প

ওয়াশিংটন, ২৫ জুলাই (আইএএনএস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি এখন আর প্রথাগত সংবাদমাধ্যমের ওপর নির্ভর করেন…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top