News Flash

  • Home
  • বিদেশ
  • PM Imran Khan : পাকিস্তানে আস্থা ভোটে প্রধানমন্ত্রী ইমরান খানের হার, নয়া প্রধানমন্ত্রীর দৌড়ে শাহবাজ শরিফ
Image

PM Imran Khan : পাকিস্তানে আস্থা ভোটে প্রধানমন্ত্রী ইমরান খানের হার, নয়া প্রধানমন্ত্রীর দৌড়ে শাহবাজ শরিফ

ইসলামাবাদ, ১০ এপ্রিল (হি.স.) : শনিবার মধ্যরাতে পাকিস্তানের প্রধানমন্ত্রী পদ থেকে অপসারিত হলেন ইমরান খান। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে শনিবার সকাল সাড়ে ১০টাতেই ইমরানের বিরুদ্ধে আস্থাভোট হওয়ার কথা ছিল। কিন্তু প্রথমে ভোটাভুটির সময় পিছিয়ে দেওয়া হয়। তার পর দীর্ঘ সময় ধরে চলে চাপানউতোর। শেষমেশ রাত ১১টা বেজে ৫৮ মিনিটে শুরু হয় ভোটাভুটি। তাতে ৩৪২ আসনের পাকিস্তান অ্যাসেম্বলিতে ইমরান সরকারের বিরুদ্ধে ১৭৪ জন ভোট দেন। তাতেই ইমরান অপসারিত হন। পাকিস্তানের ইতিহাসে ইমরানই প্রথম প্রধানমন্ত্রী আস্থাভোটে হেরে সরতে হল তাঁকে। আবার পূর্বসূরি সকলের মতোই প্রধানমন্ত্রী হিসেবে কার্যকালের মেয়াদ সম্পূর্ণ হল না।

তবে শনিবার রাতে ভোটাভুটিতে অংশ নেয়নি ইমরানের দল তেহরিক-ই-ইনসাফ। বরং ভোটাভুটি শুরু হওয়ার আগে অ্যাসেম্বলি ছেড়ে বেরিয়ে যান দলের সদস্যরা। শুধুমাত্র বিরোধী শিবিরের নেতা-নেত্রীরাই ইমরানের বিরুদ্ধে ভোটাভুটিতে অংশ নেন। ইমরান নিজেও আস্থাভোট চলাকালীন অ্যাসেম্বলিতে উপস্থিত ছিলেন না। আস্থাভোটে পরাজয়ের পর মুহূর্তের মধ্যে প্রধানমন্ত্রীর বাসভবন ছেড়ে বেরিয়ে যান তিনি। এখনও পর্যন্ত যে তথ্য পাওয়া যাচ্ছে, সেই অনুযায়ী, পাকিস্তানের নয়া প্রধানমন্ত্রী হতে পারেন শেহবাজ শরিফ। ইমরানের বিরুদ্ধে আন্দোলনে গোড়া থেকে নেতৃত্ব দিয়ে এসেছেন তিনি।

Releated Posts

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

মাকে শেষবার দেখতে পারলেন না জেলবন্দি চিন্ময় কৃষ্ণ দাস, প্রয়াত মা সন্ধ্যা রানি ধর

ঢাকা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): জেলবন্দি বাংলাদেশের বিশিষ্ট হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মা সন্ধ্যা রানি ধর বৃহস্পতিবার প্রয়াত…

ByByNews Desk Sep 10, 2026

অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদারিত্বের পাশাপাশি সাংস্কৃতিক সেতুবন্ধন গড়তে পারে ব্রিকস

নয়াদিল্লি: ২০২৬ সালে চতুর্থবারের মতো ব্রিকসের সভাপতিত্বের দায়িত্ব নিয়েছে ভারত। ব্রিকসের কর্মসূচি মূলত তিনটি স্তম্ভের উপর ভিত্তি করে…

ByByNews Desk Sep 9, 2026

বাংলাদেশে পৃথক ঘটনায় দুই হিন্দু নিহত, সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে উদ্বেগ

ঢাকা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ক্রমশ বাড়তে থাকায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পৃথক…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top