News Flash

  • Home
  • দিনের খবর
  • ভাদু শেখ খুনে ৫ অভিযুক্তর আরও চার দিনের সিবিআই হেফাজত
Image

ভাদু শেখ খুনে ৫ অভিযুক্তর আরও চার দিনের সিবিআই হেফাজত

রামপুরহাট, ৯ এপ্রিল (হি. স.) : তৃণমূল নেতা ভাদু শেখ খুনে অভিযুক্তদের চার দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিল আদালত। এই অভিযুক্তদের মধ্যে রয়েছেন সেরা শেখ, নুর ইসলাম ওরফে সঞ্জু, রাজা শেখ, সফিকুল শেখ এবং ভাসান শেখ। অভিযুক্তদের আগেই গ্রেফতার করেছিল পুলিশ। গ্রেফতারের পর ১৪ দিনের পুলিশি হেফাজতে ছিলেন তাঁরা। শনিবারই সেই পুলিশ হেফাজত সম্পূর্ণ হয়। ধৃতদের রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয়।

অন্য দিকে, ভাদু খুনের তদন্ত সিবিআইকে দিয়েছে কলকাতা হাই কোর্ট। সেই মতো ধৃত অভিযুক্তদের নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত করতে চেয়ে আদালতে আবেদন জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই আবেদনের পরিপেক্ষিতে তাঁদের চার দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিলেন রামপুরহাট মহকুমা আদালতের অতিরিক্ত মুখ্য ও দায়রা বিচারক । শনিবার ধৃতদের মধ্যে ভাসান শেখের দিদি মোফিজা বিবি বলেন, ‘‘ভাইয়ের নাম এফআইআরে নেই। ওকে কেন ওরা ধরল, জানি না।’’ তাঁর দাবি, সে দিন আগুন লাগানো হয়েছিল তাঁদের বাড়িতে। এখন তাঁর ভাইকেই গ্রেফতার করা হল!

প্রসঙ্গত, গত ২১ মার্চ রামপুরহাটের বগটুই মোড়ে বোমা হামলায় মৃত্যু হয় বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান ভাদু শেখের। সে দিন রাতেই বগটুইয়ে একের পর এক বাড়ি জ্বালিয়ে দেওয়ার ঘটনা ঘটে। মৃত্যু হয় ৯ জনের। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক চাপানউতর তৈরি হয় রাজ্যে। পরবর্তীতে মুখ্যমন্ত্রীর নির্দেশে বগটুই-কাণ্ডের তদন্তভার যায় বিশেষ তদন্তকারী দলের হাতে। তবে শুক্রবার বগটুই-কাণ্ডের মতো তৃণমূল নেতার খুনের তদন্তভারও সিবিআইয়ের হাতে তুলে দেয় কলকাতা হাই কোর্ট। তার পর সংশ্লিষ্ট মামলায় জেরার জন্য ধৃতদের নিজেদের হেফাজতে নিতে আবেদন করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top