News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিজেপির থেকে শিক্ষা নিন, বামেদের চ্যালেঞ্জ বিপ্লবের
Image

বিজেপির থেকে শিক্ষা নিন, বামেদের চ্যালেঞ্জ বিপ্লবের

আগরতলা, ৯ এপ্রিল (হি. স.) : সাংগঠনিক ক্ষমতার প্রসঙ্গ টেনে এনে বামেদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, বিজেপির থেকে শিক্ষা নিন। তাঁর দাবি, বামেদের থেকে বিজেপি অনেক শক্তিশালী হয়ে উঠেছে। আড়াই বছরে বিজেপির শক্তির তুলনায় ২৫ বছর ক্ষমতায় থেকেও বামেরা সেই সাংগঠনিক শক্তির ধারেকাছেও যেতে পারেনি। আজ বিবেকানন্দ বিচার মঞ্চের উদ্যোগে পার্থক্যের চার বছর শীর্ষক সভায় এভাবেই বামেদের বিঁধলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

এদিন মুখ্যমন্ত্রী বামেদের সাংগঠনিক শক্তি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তাঁর কথায়, সংগঠন নিয়ে বামেরা যতই বড়াই করুক, ত্রিপুরায় বাস্তবে তার ছিটেফোটাও নেই। তিনি বিদ্রুপ করে বলেন, আদৌ বামেদের সংগঠন ত্রিপুরায় রয়েছে বলে মনে হচ্ছে না।

তাঁর দাবি, ২০১৮ সালের বিধানসভা নির্বাচনের আড়াই বছর আগে ত্রিপুরায় বিজেপি সংগঠন বিস্তারে মনোনিবেশ করেছিল। তাতেই, ক্যাডার ভিত্তিক শক্তিশালী দল হিসেবে পরিচিত বামেরা পরাজিত হয়েছে। তিনি বামেদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ থেকে রাজনৈতিক শিক্ষা নেওয়ার পরামর্শ দিয়েছেন।

তিনি বলেন, ২০১৭ সালে বিজেপি ত্রিপুরায় পৃষ্ঠা প্রমুখদের নিয়ে রাজনৈতিক যাত্রা শুরু করেছিল। তাঁরাই নির্বাচনে জয়ের মূল কান্ডারী হিসেবে কাজ করেছেন। তাঁর দাবি, ২০২৩ বিধানসভা নির্বাচন দৌড়গোরায়, প্রস্তুতি এখন থেকেই নিতে হবে আমাদের।

মুখ্যমন্ত্রী এদিন চাঁদা সংগ্রহের পার্টি নাম করে বামেদের তুলোধুনা করেছেন। তাঁর কটাক্ষ, চাঁদা সংগ্রহ করা বামেদের আসল উদ্দেশ্য। তাঁদের নেতারা রাজনীতিকে পারিবারিক ব্যবসায় পরিবর্তন করতেন। যা এখন ত্রিপুরায় সমাপ্ত হয়েছে। তাঁর সাফ কথা, মানুষের জন্য কাজ করা এবং রাজনীতি বিজেপির জন্য সেবা।

Releated Posts

ত্রিপুরায় সিএএ-র আওতায় ২০টির বেশি আবেদন, দুইজন পেলেন ভারতীয় নাগরিকত্ব

আগরতলা, ১২ জুন: নাগরিকত্ব (সংশোধনী) আইন বা সিএএ-এর আওতায় ত্রিপুরায় এ পর্যন্ত ২০ থেকে ২৫টি আবেদন জমা পড়েছে।…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

রাজনৈতিক হিংসায় নিহতদের পরিবারকে চাকরি দিতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: রতন লাল নাথ

আগরতলা, ১২ জুন: রাজনৈতিক হিংসায় নিহত ব্যক্তিদের পরিবারের যোগ্য সদস্যদের সরকারি চাকরি প্রদানের ক্ষেত্রে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

সরকারি আশ্বাসে প্রত্যাহার অবরোধ, স্বাভাবিক হল সড়ক ও রেলপথ

আগরতলা, ১২ জুন: ত্রিপুরায় ত্রিপাক্ষিক শান্তি চুক্তির দ্রুত ও পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে ডাকা সড়ক ও রেল অবরোধকে কেন্দ্র…

ByByReshmi Debnath Jun 12, 2026

(Update) ৭২ ঘণ্টার সড়ক-রেল অবরোধে বিপর্যস্ত জনজীবন, শান্তিচুক্তির প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে আন্দোলনে আত্মসমর্পণকারী জঙ্গিরা

আগরতলা, ১২ জুন: ২০২৪ সালের শান্তিচুক্তির আওতায় দেওয়া প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের দাবিতে আত্মসমর্পণকারী এনএলএফটি ও এটিটিএফ -এর প্রাক্তন…

ByByReshmi Debnath Jun 12, 2026
Scroll to Top