News Flash

  • Home
  • প্রধান খবর
  • Narendra Modi: দেশের উন্নয়নে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে জল জীবন মিশন : প্রধানমন্ত্রী
Image

Narendra Modi: দেশের উন্নয়নে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে জল জীবন মিশন : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৯ এপ্রিল (হি.স.): দেশের উন্নয়নে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে জল জীবন মিশন। জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার টুইট করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, তিন বছরেরও কম সময়ের মধ্যেই দেশের কোটি কোটি বাড়িতে পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে, যা জনগণের আশা-আকাঙ্ক্ষা ও অংশগ্রহণের একটি শ্রেষ্ঠ উদাহরণ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটে লিখেছেন, ‘জল জীবন মিশন’ দেশের উন্নয়নে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে। তিন বছরের কম সময়ের মধ্যে কোটি কোটি বাড়িতে পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। যা জনগণের আকাঙ্ক্ষা ও অংশগ্রহণের এক শ্রেষ্ঠ উদাহরণ বলে জানান প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৭ লক্ষেরও বেশি স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পানীয় জলের সুবিধা ইতিমধ্যে পৌঁছে গিয়েছে। ‘জল জীবন মিশন’ প্রকল্প শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৯ কোটি ৪০ লক্ষের বেশি বাড়িতে নল বাহিত সংযোগ দেওয়া হয়েছে।

Releated Posts

শিখ সম্প্রদায়ের জন্য সরকারি সহায়তা আরও কার্যকর করতে সমীক্ষা, রাজ্যসভায় জানালেন কিরেন রিজিজু

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): শিখ সম্প্রদায়ের জন্য সরকারের বর্তমান জনসংযোগ ও কল্যাণমূলক উদ্যোগে কোথায় ঘাটতি রয়েছে, তা চিহ্নিত…

ByByNews Desk Jul 27, 2026

রাম মন্দিরের অনুদান সংক্রান্ত অনিয়মের অভিযোগে পুনর্গঠিত এসআইটি, সুপ্রিম কোর্টকে জানাল উত্তরপ্রদেশ সরকার

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): অযোধ্যার শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টে জমা পড়া অনুদান ও প্রণামীর অর্থ ব্যবস্থাপনায়…

ByByNews Desk Jul 27, 2026

বিহার বন্ধে একে-৪৭ ব্যবহার নজিরবিহীন, পুলিশকর্মীকে সাসপেন্ড করা শুধু ‘আইওয়াশ’: তেজস্বী যাদব

পাটনা, ২৭ জুলাই (আইএএনএস): বিহার বন্ধ চলাকালীন সিওয়ানে ছাত্র আন্দোলনের সময় একে-৪৭ থেকে গুলি চালানোর অভিযোগে এক পুলিশকর্মীকে…

ByByNews Desk Jul 27, 2026

হইচই নয়, ছাত্রদের স্বার্থে প্রশ্নফাঁস বিরোধী বিল নিয়ে আলোচনা হোক: বিরোধীদের আর্জি কিরেন রিজিজুর

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): প্রশ্নফাঁস রোধে আনা ‘পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) সংশোধনী বিল, ২০২৬’ নিয়ে সংসদে…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top