News Flash

  • Home
  • দেশ
  • Rajesh Bhushan: রবি থেকে শুরু প্রাপ্ত বয়স্কদের বুস্টার টিকা, স্বাস্থ্য সচিবদের সঙ্গে বৈঠক রাজেশ ভূষণের
Image

Rajesh Bhushan: রবি থেকে শুরু প্রাপ্ত বয়স্কদের বুস্টার টিকা, স্বাস্থ্য সচিবদের সঙ্গে বৈঠক রাজেশ ভূষণের

নয়াদিল্লি, ৯ এপ্রিল (হি.স.): রবিবার, ১০ এপ্রিল থেকেই প্রাপ্তবয়স্কদের অর্থাৎ ১৮-৫৯ বছর বয়সীদের বুস্টার টিকা দেওয়া শুরু হবে দেশে। তার আগে শনিবার দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের স্বাস্থ্য সচিবদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ। বেসরকারি কেন্দ্র থেকেই মিলবে বুস্টার টিকা, সে জন্য ১৫০ টাকার বেশি নিতে পারবে না বেসরকারি কেন্দ্রগুলি। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বেসরকারি টিকাদান কেন্দ্রগুলি ভ্যাকসিনের খরচ ও টিকা প্রদানের জন্য পরিষেবা চার্জ হিসাবে সর্বোচ্চ ১৫০ টাকা পর্যন্ত নিতে পারবে।

দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের স্বাস্থ্য সচিবদের সঙ্গে বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ জানিয়েছেন, প্রথম ও দ্বিতীয় ডোজের সময় যে টিকা দেওয়া হয়েছে, বুস্টার ডোজের ক্ষেত্রেও সেই টিকাই দেওয়া হবে। বুস্টার ডোজের জন্য নতুন করে রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই, কারণ সমস্ত প্রাপকের নাম ইতিমধ্যেই কোউইন অ্যাপে রেজিস্ট্রেশন করা হয়েছে।গত জানুয়ারি মাসের শুরুতে স্বাস্থ্যকর্মী এবং ষাটোর্ধ্বদের বুস্টার টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। এ বার ১৮ ঊর্ধ্বদেরও বুস্টার টিকা দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে। ১০ এপ্রিল থেকে বুস্টার টিকা দেওয়া শুরু হবে। তবে বেসরকারি টিকাকরণ কেন্দ্র থেকেই তা নিতে হবে।

Releated Posts

অযোধ্যা রামমন্দিরে অনুদান তছরুপের অভিযোগ: দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি চিরাগ পাসওয়ানের

লখনউ, ৫ জুলাই (আইএএনএস): অযোধ্যার রামমন্দিরে ভক্তদের অনুদান তছরুপের অভিযোগ ঘিরে বিতর্কের মধ্যে দোষীদের বিরুদ্ধে কঠোরতম শাস্তির দাবি…

ByByNews Desk Jul 5, 2026

চা-বাগান শ্রমিকদের জন্য ৩১৩.৩০ কোটি টাকার বিশেষ সহায়তা প্যাকেজ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কলকাতা, ৫ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রবিবার রাজ্যের চা-বাগান শ্রমিকদের জন্য ৩১৩.৩০ কোটি টাকার বিশেষ সহায়তা…

ByByNews Desk Jul 5, 2026

ভিবি-জি-র‍্যাম-জি প্রকল্পে রাজ্যগুলিকে ২৫,৮৬৩ কোটি টাকার প্রথম কিস্তি ছাড়ল কেন্দ্র

নয়াদিল্লি, ৫ জুলাই (আইএএনএস): কেন্দ্র সরকার রবিবার ‘বিকশিত ভারত–গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ)’ (ভিবি-জি-র‍্যাম-জি) প্রকল্প বাস্তবায়নের…

ByByNews Desk Jul 5, 2026

‘তৃণমূলে এবার ইস্তফার ট্রেন্ড শুরু হয়েছে’, চন্দ্রিমা ভট্টাচার্যের পদত্যাগে কটাক্ষ দিলীপ ঘোষের

কলকাতা, ৫ জুলাই: তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি চন্দ্রিমা ভট্টাচার্যের সব দলীয় পদ থেকে ইস্তফাকে কেন্দ্র করে শাসকদলকে তীব্র…

ByByNews Desk Jul 5, 2026
Scroll to Top