News Flash

  • Home
  • দেশ
  • Fire: দিল্লির আনন্দ পর্বত শিল্পাঞ্চল এলাকায় ফ্যাক্টরিতে আগুন, ৬ জন দমকল কর্মী-সহ আহত ৯
Image

Fire: দিল্লির আনন্দ পর্বত শিল্পাঞ্চল এলাকায় ফ্যাক্টরিতে আগুন, ৬ জন দমকল কর্মী-সহ আহত ৯

নয়াদিল্লি, ৯ এপ্রিল (হি.স.): রাজধানী দিল্লিতে ফের অগ্নিকাণ্ড! এবার আগুন লাগল দিল্লির আনন্দ পর্বত শিল্পাঞ্চল এলাকায় অবস্থিত একটি ফ্যাক্টরিতে। আগুন নেভানোর সময় গ্যাস সিলিন্ডার ফেটে আহত হয়েছেন মোট ৯ জন। তাঁদের মধ্যে ৬ জন দমকল কর্মী ও একজন পুলিশ কর্মী। সকলেই সুস্থ আছেন। দমকল কর্মীদের দীর্ঘ সময়ের প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে।

পুলিশ ও দমকল সূত্রের খবর, শনিবার সকালে দিল্লির আনন্দ পর্বত শিল্পাঞ্চল এলাকায় অবস্থিত একটি ফ্যাক্টরিতে আগুন লাগে। আগুন নেভাতে পৌঁছে যায় দমকলের মোট ১২টি ইঞ্জিন। দমকল কর্মীরা যখন আগুন নেভাচ্ছিলেন সেই সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণে ৬ জন দমকল কর্মী ও একজন পুলিশ কর্মী-সহ মোট ৯ জন আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে বি এল কাপুর হাসপাতালে ভর্তি করা হয়। পরে দমকল কর্মীদের দীর্ঘ সময়ের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

এদিকে, এদিন ভোরেই দিল্লির আজাদ মার্কেট এলাকায়ও আগুন লাগে। অগ্নিকাণ্ডে বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে দমকল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এই অগ্নিকাণ্ডে ৫ জন সামান্য আহত হয়েছেন। দমকল জানিয়েছে, আগুন নেভানোর সময় সিলিন্ডার ফেটে ৫ জন সামান্য আহত হয়েছেন। সকলেই নিরাপদ ও স্থিতিশীল রয়েছেন।

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top