News Flash

  • Home
  • প্রধান খবর
  • Hacked: হ্যাক হল যোগীর কার্যালয়ের টুইটার হ্যান্ডেল, ৪-ঘন্টায় শতাধিক উদ্ভট টুইট পোস্ট
Image

Hacked: হ্যাক হল যোগীর কার্যালয়ের টুইটার হ্যান্ডেল, ৪-ঘন্টায় শতাধিক উদ্ভট টুইট পোস্ট

লখনউ, ৯ এপ্রিল (হি.স.): হ্যাক হয়ে গেল উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কার্যালয়ের টুইটার অ্যাকাউন্ট। শুক্রবার গভীর রাতে হ্যাক হয়ে যায় যোগী আদিত্যনাথের কার্যালয়ের টুইটার অ্যাকাউন্ট, প্রায় ৪ ঘন্টার জন্য হ্যাকারদের কবলে থাকে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী দফতরের (সিএমও) অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট। এই সময়ে উদ্ভট টুইট পোস্ট করা হয়। পরে শনিবার ভোররাতে আগের চেহারায় ফিরে আসে সেই টুইটার অ্যাকাউন্ট। হ্যাকাররা যে সমস্ত টুইট করেছিল, তা মুছে ফেলা হয়।

শুক্রবার রাত ১২.৩০ মিনিট থেকে প্রায় ৪ ঘন্টার জন্য হ্যাকারদের কবলে থাকে যোগী আদিত্যনাথের কার্যালয়ের টুইটার অ্যাকাউন্ট। হ্যাক হয়ে যাওয়ার পর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর কার্যালয়ের টুইটার অ্যাকাউন্ট থেকে উদ্ভট টুইট পোস্ট করা হতে থাকে। পাল্টে দেওয়া হয় অ্যাকাউন্টের ছবি। একটি কার্টুনের ছবি ব্যবহার করা হয়। একাধিক রিপোর্ট অনুযায়ী, শতাধিক টুইট পোস্ট করা হয়। একাধিক টুইটে বিভিন্ন গ্রাফিক্স ডিজাইনার, ক্রিপ্টোকারেন্সির ভক্ত থেকে ইলন মাস্কের অনুরাগীদের ট্যাগ করা হয়। সঙ্গে পুরনো টুইটও ডিলিট করে দেওয়া হয়। শেষপর্যন্ত ভোররাতে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর কার্যালয়ের টুইটার অ্যাকাউন্ট স্বাভাবিক ছন্দে ফেরে। যে অ্যাকাউন্টে ফলোয়ারের সংখ্যা ৪০ লক্ষের বেশি।

Releated Posts

পরীক্ষা সংস্কারের রোডম্যাপ তৈরির নির্দেশ, নন্দন নিলেকানির নেতৃত্বে টাস্ক ফোর্স গঠন করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ জুলাই(আইএএনএস) : দেশের পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ, নির্ভরযোগ্য এবং প্রযুক্তিনির্ভর করে তুলতে ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানির…

ByBySandeep Biswas Jul 26, 2026

কার্গিল বিজয় দিবসে বীর সেনা ও শহিদদের প্রতি শ্রদ্ধা, আত্মনির্ভর ও শক্তিশালী ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের বীর সেনা ও শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jul 26, 2026

আত্মনির্ভরতার সুবাস ছড়াচ্ছে বিজনৌরের ভেষজ চা, ‘নারী শক্তি’ ও ক্রীড়াবিদদের সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): উত্তরপ্রদেশের বিজনৌর জেলার লাখিওয়ালা গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি ‘বিদুর প্রেরণা স্বদেশি হার্বাল টি’-র…

ByByNews Desk Jul 26, 2026

‘ক্যাচ দ্য রেন’ গণআন্দোলনে পরিণত হচ্ছে, প্রতিটি জলবিন্দু সংরক্ষণের আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বৃষ্টির প্রতিটি ফোঁটা সংরক্ষণের লক্ষ্যে শুরু হওয়া ‘ক্যাচ দ্য রেন’ অভিযানে দেশজুড়ে সাধারণ মানুষের…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top