News Flash

Image

Accident : দুর্ঘটনায় আহত এক

.আগরতলা, ৮ এপ্রিল : সিধাই মোহনপুরে দুটি বাইকের সংঘর্ষে চাকুরিচ্যুত এক শিক্ষক গুরুতরভাবে আহত হয়েছেন। আহত চাকরিচ্যুত শিক্ষকের নাম  ত্রিদিপ পাল। তার বাড়ি খোয়াই। চাকরিচ্যুত ওই শিক্ষক খোয়াই থেকে বাইকে করে আগরতলার উদ্দেশ্যে আসছিলেন। মোহনপুর এলাকায় এসে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাধে। তাতে শিক্ষক গুরুতরভাবে আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন।

আহত শিক্ষককে উদ্ধার করে প্রথমে মোহনপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা সঙ্কটজনক হওয়ায় মোহনপুর হাসপাতাল থেকে তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়। জিবি হাসপাতালে ট্রমা সেন্টারে তিনি চিকিৎসাধীন। জানা গেছে দুর্ঘটনায় চাকরিচ্যুত শিক্ষকের একটি পা ভেঙ্গে গেছে। এ ব্যাপারে সিদ্ধান্ত থানায় একটি মামলা গৃহীত হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে।

Releated Posts

ফের দিবালোকে চেইন ছিনতাই, আতঙ্ক

আগরতলা, ১১ সেপ্টেম্বর: ফের প্রকাশ্য দিবালোকে চেইন ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক ছড়াল আগরতলা শহরে। আজ যোগেন্দ্রনগর এলাকার রামঠাকুর মন্দির…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ধর্মনগরে চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলন, নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ সেপ্টেম্বর: ধর্মনগরের সুধাময় মজুমদার মঞ্চে অনুষ্ঠিত হল ত্রিপুরা চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলনের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

জলিল রহমানের মৃত্যু ঘিরে তৎপর জমিয়ত, দ্রুত গ্রেফতারের দাবিতে থানায় ডেপুটেশন

আগরতলা, ১১ সেপ্টেম্বর: ঘিলাতলী বাজারের বাসিন্দা জলিল রহমানের মৃত্যুর ঘটনাকে ঘিরে এবার সরব হলো ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামায়ে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

জমি বিবাদের জেরে প্রবীণকে ধারালো অস্ত্র দিয়ে কোপ ও মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ সেপ্টেম্বর: জমি সংক্রান্ত পুরনো বিবাদের জেরে ৬৬ বছরের এক প্রবীণের ওপর ধারালো অস্ত্র, লাঠি…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top