News Flash

Attack : ছুরিকাহতে গুরুতর এক ব্যক্তি

গণ্ডাছড়া, ৮ এপ্রিল : ধলাই জেলার গন্ডাছড়ায় এক ব্যক্তি ছুরিকাহতে গুরুতর ভাবে আহত হয়েছেন। আহত ব্যক্তির নাম নর মোহন ত্রিপুরা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে। ছুরিকাহত হয়ে রক্তাক্ত নর মোহন ত্রিপুরাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে গন্ডাছড়া মহকুমা হাসপাতালে নিয়ে যান।

গন্ডাছড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য জি বি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাঁর ভাই জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে গন্ডাছড়া বাজারে আসলে তাকে কে বা কারা ছুরিকাহত করেছে। এ ঘটনায় কে বা কারা জড়িত সে সম্পর্কে তিনি বিস্তারিতভাবে কিছুই জানেন না। এ ব্যাপারে গন্ডাছড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখনো পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করার সংবাদ নেই। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এ ঘটনা ঘটে থাকতে পারে। পুলিশ ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে।

Releated Posts

১০ বছর পর ভিলেজ কমিটি নির্বাচন: মান্দাইয়ে ২৩ ভিসিতে তিপ্রা মথার মনোনয়ন দাখিল

আগরতলা, ৭ সেপ্টেম্বর: দীর্ঘ এক দশক পর অনুষ্ঠিত হতে চলেছে ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের অধীন ভিলেজ কমিটি নির্বাচন।…

ByByReshmi Debnath Sep 7, 2026

বৃদ্ধাকে মারধরের অভিযোগ, বিশ্রামগঞ্জে থানার সামনে পথ অবরোধ হিন্দু নাগরিক মঞ্চের

বিশ্রামগঞ্জ, ৭ সেপ্টেম্বর: এক বৃদ্ধার উপর নির্যাতন ও মারধরের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বিশ্রামগঞ্জের নলজলা এলাকায়। অভিযোগ,…

ByByReshmi Debnath Sep 7, 2026

নিখোঁজ ছেলের জন্য কাঁদছেন বৃদ্ধা মা, ফটিকরায়ে নিখোঁজ সুব্রত মালাকার, উদ্বিগ্ন পরিবার

আগরতলা, ৭ সেপ্টেম্বর: হঠাৎ নিখোঁজ হয়ে গেলেন ফটিকরায় থানার অন্তর্গত সায়দারপার কাটাটিলা এলাকার পরিচিত যুবক সুব্রত মালাকার। তাঁর…

ByByReshmi Debnath Sep 7, 2026

মনুঘাট আরডি ব্লকে মনোনয়ন জমা দিতে গিয়ে প্রার্থীকে হেনস্থার অভিযোগ

আগরতলা, ৭ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মনুঘাট আরডি ব্লকে চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। তিপ্রা মথা পার্টির…

ByByTaniya Chakraborty Sep 7, 2026
Scroll to Top