News Flash

  • Home
  • দেশ
  • Arrested: গাজোল থেকে উদ্ধার ১৯টি কচ্ছপ, ধৃত ব্যবসায়ী
Image

Arrested: গাজোল থেকে উদ্ধার ১৯টি কচ্ছপ, ধৃত ব্যবসায়ী

কলকাতা, ৮ এপ্রিল (হি.স.) : মালদহের গাজোলের নয়া পাড়া থেকে উদ্ধার হল ৫টি বড় মাপের কচ্ছপ এবং ১৪টি ছোট কচ্ছপ। জেলা বন দফতরের হাতে পাকরাও ব্যবসায়ী। সূত্র মারফত জানা গিয়েছে, এর আগেও ওই ব্যক্তিকে বেআইনিভাবে কচ্ছপ বিক্রির অভিযোগে গ্রেফতার করা হয়েছিল।

ডিএফও সিদ্ধার্থ বি জানান, ধৃত ওই ব্যক্তির নাম বিপুল বিশ্বাস। পেশায় কচ্ছপের মাংস বিক্রেতা। ওই ব্যক্তির কাছে কচ্ছপ আছে, খবর পেয়ে শুক্রবার গাজোলের নয়া পাড়া এলাকায় হানা দেয় বন দফতরের কর্মীরা। এর পর ক্রেতা সেজে ওই বাড়িতে যান বন দফতরের রেঞ্জ অফিসার সুদর্শন সরকার সহ বনকর্মীরা। হাতেনাতে ধরা হয় বিপুল বিশ্বাসকে।
বন দফতরের আধিকারিকরা জানিয়েছেন, ওই ব্যক্তিকে আটক করার পাশাপাশি উদ্ধার করা হয় পাঁচটি বড় ১২ থেকে ১৫ কেজি ওজনের কচ্ছপ। ১৪ টি ছোট ১ থেকে ২ কেজি ওজনের কচ্ছপ। উদ্ধার হওয়াকচ্ছপ গুলিহল গ্যঞ্জেটিক সফট শেল টার্টল প্রজাতির।

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top