News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Arrested : বিলোনীয়ায় টেলিফোনের তার চুরি করতে গিয়ে আটক যুবক
Image

Arrested : বিলোনীয়ায় টেলিফোনের তার চুরি করতে গিয়ে আটক যুবক

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ৬ এপ্রিল৷৷ বি এস এন এল দপ্তরের কর্মচারী হিসেবে পরিচয় দিয়ে বিলোনিয়া কলেজ স্কোয়ার এলাকায় দিন দুপুরে টেলিফোনের তার চুরি করতে দেখে বুধবার সকালে এলাকাবাসীরা হাতেনাতে পাকড়াও করে আনুমানিক ৩২বছর বয়সি বিপ্লব সাহা নামে বিলোনিয়া আর্য কলোনি এলাকার এক যুবককে৷

আর্য কলোনি নিবাসী পিতা সুখেন সাহার পুত্র বিপ্লব পেশাগতভাবে সিটি গোল্ডের ব্যবসা করলেও দীর্ঘদিন যাবৎ বিলোনিয়া শহরের বিভিন্ন এলাকায় নিজেকে বিএসএনএল অফিসের কর্মচারী হিসেবে পরিচয় দিয়ে দিন দুপুরে টেলিফোনের তার কেটে নিয়ে যায় বলে এলাকাবাসীর অভিমত৷ এর ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে  হয়রানির শিকার হতে হয় দপ্তরের আধিকারিক সহ বিএসএনএল এর পরিষেবা প্রাপ্ত গ্রাহকরা৷

বুধবার সকালে একই কায়দায় বিলোনিয়া কলেজ করার এলাকায় নিজেকে দপ্তরের কর্মচারী বলে পরিচয় দিয়ে টেলিফোনের তার কেটে নিলেও এলাকাবাসীদের সন্দেহ হওয়াতে জিজ্ঞাসাবাদের পর ঘটনার সত্যতা বেরিয়ে আসলে খবর দেওয়া হয় বিএসএনএল দপ্তরের আধিকারিক সহ বিলোনিয়া থানা পুলিশকে৷ দপ্তরের আধিকারিক এর মুখ থেকে সত্যতা জানতে পেরে এলাকাবাসীদের হাতে ধৃত যুবক বিপ্লব সাহাকে পাকড়াও করে নিয়ে আসে বিলোনিয়া থানার পুলিশ৷

Releated Posts

ডুকলীতে সরকারি কর্মচারীদের উদ্যোগে রক্তদান শিবির, রক্তদানে এগিয়ে এলেন প্রায় ৭০ জন

আগরতলা, ৬ সেপ্টেম্বর: মানবিকতার বার্তা নিয়ে সরকারি কর্মচারী এবং কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মীদের উদ্যোগে সূর্যমণিনগর বিধানসভার ডুকলীর ৫১…

ByByReshmi Debnath Sep 6, 2026

রাউৎখলায় পরপর দুই বাড়িতে দুঃসাহসিক চুরি, আতঙ্কে এলাকাবাসী

বিশালগড়, ৬ সেপ্টেম্বর: বিশালগড় থানা এলাকায় পরপর চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। শুক্রবার রাতে রাউৎখলা এলাকায়…

ByByReshmi Debnath Sep 6, 2026

খোয়াইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত ৪

আগরতলা, ৫ সেপ্টেম্বর: খোয়াই থানার অন্তর্গত সোনাতলা–বাসুদেব বাড়ি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত চারজন। দুর্ঘটনায়…

ByByNews Desk Sep 5, 2026

কাজ করতে গিয়ে তিনতলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বিশালগড়, ৫ সেপ্টেম্বর: ছাদের কাজ করতে গিয়ে তিনতলা ভবন থেকে পড়ে মৃত্যু হলো এক শ্রমিকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top