News Flash

Image

Arrested : উদয়পুরে প্রতারক ধৃত

উদয়পুর, ৫ এপ্রিল : উদয়পুরের এলানবাড়ি এলাকা থেকে এক প্রতারককে আটক করেছেন স্থানীয় জনগণ। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই প্রতারক নিজেকে ব্লকের একজন কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে এলাকার জনজাতি অংশের মানুষকে সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে অর্থ আদায় করার চেষ্টা করছিল। ইতিপূর্বে এলাকার বহু মানুষের কাছ থেকে এ ধরনের প্রলোভন দিয়ে ওই ব্যক্তি প্রচুর টাকা-পয়সা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ। 


টাকা-পয়সা হাতিয়ে নেওয়ার পর ওইসব জনগণকে কোন ধরনের সরকারের সাহায্য-সহায়তা দিতে পারেনি বলে জানা যায়। মঙ্গলবার ওই প্রতারক ব্যক্তিটি এলাকায় গেলে স্থানীয় জনগণ তাকে আটক করে উত্তম-মধ্যম দেন। তাকে আটকে রেখে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে আরকে পুর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং সেখান থেকে প্রতারককে আটক করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে মামলা গ্রহণ করেছে পুলিশ। 


তদন্তে জানা গেছে, ওই ব্যক্তি নিজেকে ব্লক অফিসের একজন কর্মকর্তা বলেন জনজাতি গ্রামবাসীদের কাছে পরিচয় দিলেও প্রকৃতপক্ষে ব্লক অফিসের কোনো কর্মী বা আধিকারিক নয় ওই প্রতারক। তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন প্রতারণার শিকার গ্রামবাসীরা।

Releated Posts

ডুকলীতে সরকারি কর্মচারীদের উদ্যোগে রক্তদান শিবির, রক্তদানে এগিয়ে এলেন প্রায় ৭০ জন

আগরতলা, ৬ সেপ্টেম্বর: মানবিকতার বার্তা নিয়ে সরকারি কর্মচারী এবং কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মীদের উদ্যোগে সূর্যমণিনগর বিধানসভার ডুকলীর ৫১…

ByByReshmi Debnath Sep 6, 2026

রাউৎখলায় পরপর দুই বাড়িতে দুঃসাহসিক চুরি, আতঙ্কে এলাকাবাসী

বিশালগড়, ৬ সেপ্টেম্বর: বিশালগড় থানা এলাকায় পরপর চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। শুক্রবার রাতে রাউৎখলা এলাকায়…

ByByReshmi Debnath Sep 6, 2026

খোয়াইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত ৪

আগরতলা, ৫ সেপ্টেম্বর: খোয়াই থানার অন্তর্গত সোনাতলা–বাসুদেব বাড়ি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত চারজন। দুর্ঘটনায়…

ByByNews Desk Sep 5, 2026

কাজ করতে গিয়ে তিনতলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বিশালগড়, ৫ সেপ্টেম্বর: ছাদের কাজ করতে গিয়ে তিনতলা ভবন থেকে পড়ে মৃত্যু হলো এক শ্রমিকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top